শিরোনাম
দেড় ঘণ্টায় ৩ ভূমিকম্প, কাঁপল দেশমেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার ৭ গোলবিশ্ব অর্থনীতির ভারসাম্য এশিয়ার দিকে: সিপিডি চেয়ারম্যান৩-৪ গুণ দামে জ্বালানি কিনতে বাধ্য হচ্ছি: তথ্যমন্ত্রীহামে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১১৫৩ডিএসইতে পিই রেশিও কমেছে দশমিক ৭৯ শতাংশশাহজালালে আড়াই কোটির স্বর্ণ-সিগারেট আটকমাল্টার অস্বাভাবিক দামে ব্যবস্থা নেওয়ার নির্দেশ বাণিজ্যমন্ত্রীরবিডিনিউজের প্রধান সম্পাদক আর নেইময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, শিশুসহ নিহত ৭দেশে ভূমিকম্প অনুভূতপ্রি-শিপমেন্ট ঋণ তহবিল ৭ হাজার কোটি টাকাতিন মাসে পোশাক রপ্তানি বেড়েছে ৬.১০%সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়
down of head

ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনসংখ্যা ১৬ লাখ ৫০ হাজার

জনশুমারি ও গৃহগণনা-২০২২ এর প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী সারাদেশে বর্তমানে ক্ষুদ্র নৃগোষ্ঠী জনসংখ্যা ১৬ লাখ ৫০ হাজার ১৫৯ জন। এ জনগোষ্ঠীর সবচেয়ে বেশি মানুষ বাস করে চট্টগ্রাম বিভাগে।

পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের আওতাধীন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মাধ্যমে বাস্তবায়িত প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর প্রাথমিক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

বিবিএস এর প্রতিবেদন অনুযায়ী, এবার জনশুমারির মোট জনসংখ্যার ১ শতাংশ ক্ষুদ্র নৃগোষ্ঠীর। ক্ষুদ্র নৃগোষ্ঠীর মোট জনসংখ্যার মধ্যে পুরুষের সংখ্যা ৮ লাখ ২৪ হাজার ৭৫১ জন। নারীর সংখ্যা ৮ লাখ ২৫ হাজার ৪০৮ জন।

ক্ষুদ্র নৃগোষ্ঠীর সবচেয়ে বেশি মানুষ বাস করে চট্টগ্রামে ৯ লাখ ৯০ হাজার ৮৬০ জন এবং সবচেয়ে কম বসবাস করে বরিশাল বিভাগে ৪ হাজার ১৮১ জন। এছাড়া ঢাকা বিভাগে ৮২ হাজার ৩১১ জন, খুলনা বিভাগে ৩৮ হাজার ৯৯২ জন, ময়মনসিংহ বিভাগে ৬১ হাজার ৫৫৯ জন, রাজশাহী বিভাগে ২ লাখ ৪৪ হাজার ৫৯২ জন, রংপুর বিভাগে ৯১ হাজার ৭০ জন এবং সিলেট বিভাগে বসবাস করে ১ লাখ ৩৬ হাজার ৫৯৪ জন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ।

সম্পর্কিত খবর