শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

ক্যান্সারে আক্রান্ত বলিউড অভিনেত্রী মাহিমা চৌধুরী

স্তন ক্যান্সারে আক্রান্ত বলিউড অভিনেত্রী মাহিমা চৌধুরী। শাহরুখ খানের ছবি ‘পরদেশ’-এর কথা উঠলে, দর্শকের চোখে ভেসে ওঠে মাহিমার হাসিমাখা মুখ। বিগত কয়েক বছর ধরে বলিউড থেকে দূরত্ব বজায় রেখেছেন অভিনেত্রী। ক্যান্সারের মতো মারণ রোগের সঙ্গে লড়াই করছেন। বলিউড অভিনেতা অনুপম খের একটি ভিডিও শেয়ার করে মাহিমার স্তন ক্যান্সারে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন।

অনুপম খের লিখেছেন, “আমি এক মাস আগে মাহিমা চৌধুরীকে ফোন করেছিলাম। তখন যুক্তরাষ্ট্রে ছিলাম। ওর সঙ্গে একটা সিনেমা নিয়ে আলোচনা করার ছিল আমার। কথা বলতে বলতেই জানতে পারলাম ও স্তন ক্যান্সারে আক্রান্ত। ওর জীবনযাপনের পদ্ধতি এবং মনোভাব সারা বিশ্বের নারীদের জীবন যাপনের জন্য একটি নতুন অনুপ্রেরণা দিতে পারে। ও চেয়েছিল আমি ওর এই যাত্রাটা সবার সামনে তুলে ধরি। মানুষের সামনে তুলে ধরার ক্ষেত্রে আমি যেন এর অংশ হতে পারি। ও আমার প্রশংসা করলেও, আমি বলতে চাই মাহিমা তুমি আমার নায়ক। বন্ধুরা, ভালোবাসা, মাহিমার জন্য প্রার্থনা করুন। এখন ও অনেকটা ঘুরে দাঁড়িয়েছে। আবার উড়তে প্রস্তুত। সেই সব প্রযোজক/পরিচালকরা আছেন! ওর প্রতিভাকে নিয়ে কাজ করার সুযোগ রয়েছে আপনাদের!’

ভিডিওতে মাহিমা বলছেন, তিনি যখন হাসপাতালে চিকিৎসাধীন, অনুপম খের তখন ফোন করে তাকে অভিনেতার ছবিতে কাজ করার জন্য ডেকেছিলেন। তিনি বলেন যে, ওয়েব শো এবং ফিল্ম করার জন্য কল পেয়েছিলেন। তবে তিনি ‘হ্যাঁ’ বলতে পারেননি, কারণ তার চুল নেই। পরে আবেগপ্রবণ হয়ে পড়েন এবং অনুপমকে জিজ্ঞাসা করেছিলেন, তিনি একটি পরচুলা দিয়ে তার চলচ্চিত্রে অভিনয় করতে পারবেন কিনা। তিনি যোগ করেছেন, “আমার ক্যান্সারের কোনও উপসর্গ ছিল না। এটি আমার রুটিন চেকআপে থেকে ধরা পড়েছে।”
ভিডিওতে বেশ হাসিমাখা মুখে ধরা দিয়েছেন মাহিমা। ভিডিওটি অভিনেত্রীর ক্যান্সার যাত্রার সময়ের। মাহিমা চৌধুরী পরদেশ ছাড়াও ধাড়কান, ওম জয় জগদীশের মতো ছবিতে কাজ করেছেন। ২০১৬ সালে ‘ডার্ক চকলেট’ ছবিতে শেষবার দেখা গিয়েছিল অভিনেত্রীকে। বড় পর্দার পাশাপাশি তিনি টিভিতেও কাজ করেছেন।

সম্পর্কিত খবর