শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

কোকেন পাচারের ট্রানজিট এখন বাংলাদেশ

কোকেন পাচারে বাংলাদেশকে ট্রানজিট হিসেবে ব্যবহার করছে আন্তজার্তিক চক্র। সম্প্রতি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় সাড়ে আট কেজি কোকেন উদ্ধারের ঘটনায় আরও পাঁচ চোরাকারবারীকে গ্রেফতারের পর এমন কথা জানালেন মাদবদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক মুস্তাকীম বিল্লাহ ফারুকী এক ব্রিফিংয়ে রোববার (২৮ জানুয়ারি) জানান, মূলত ইথোওপিয়া থেকে দুবাই হয়ে ক্রোকেনের চালানটি বাংলাদেশে আসে। এখান থেকে পাশ্ববর্তী কোনো দেশে কোকেনের চালানটি পাচার করার উদ্দেশ্য ছিল চক্রের।

নতুন করে গ্রেফতারকৃতরা হলেন— এ চক্রের হোতা নাইজেরিয়ার ডন ফ্রাঙ্কির ম্যানেজার বাংলাদেশের আসাদুজ্জামান আপেল (২৭), তার সহযোগী সাইফুল ইসলাম রনি (৩৪), ক্যামেরুনের নাগরিক কেলভিন ইয়েঙ্গে এবং নাইজেরিয়ার ননসো ইজেমা পিটার ওরফে অস্কার (৩০) ও নুলু এবুকে স্ট্যানলি ওরফে পোডস্কি (৩১)।

মুস্তাকীম বিল্লাহ ফারুকী আরও জানান, মূলত অন অ্যারাইভাল ভিসা নিয়ে চক্রের বিদেশি সদস্যরা বাংলাদেশে ঢুকতো। তবে এ চক্রের ভাড়া নেয়া বাড়ির সন্ধান মিলেছে রাজধানীর বসুন্ধরা এলাকায়।

প্রসঙ্গত, গত বুধবার ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আফ্রিকার দেশ মালাউইর এক নারীকে আট কেজি ৩০০ গ্রাম কোকেনসহ গ্রেফতার করা হয়। তারপর অভিযান চালিয়ে চক্রটির আরও সদস্যকে ধরা হলো।

সম্পর্কিত খবর