শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

অবরুদ্ধ হেফাজতের আমির, দুইপক্ষের সংঘর্ষ

চট্টগ্রামের পটিয়া আল জামেয়া আল ইসলামিয়া মাদ্রাসায় এসে অবরুদ্ধ ছিলেন হেফাজতের আমির মুহিবুল্লাহ বাবুনগরী। মাদ্রাসার মূল কমিটিকে বাদ দিয়ে একপক্ষের হয়ে শূরা বৈঠক করতে আসায় বিক্ষুব্ধদের রোষানলে পড়েন তিনি।  আজ সকাল সাড়ে ১০টা থেকে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। 

এর আগে শনিবার সন্ধ্যায় হেফাজত আমিরের পটিয়া মাদ্রাসায় আসার খবর পেয়ে বাইরে অবস্থান নেয় জোরপূর্বক পদচ্যুত মাদ্রাসার মহাপরিচালক ওবায়দুল্লাহ হামজাপন্থিরা। 

এর ফলে রাতভর হেফাজত আমির মাদ্রাসায় অবস্থান করেন। রোববার ভোরে তিনি মাদ্রাসা ত্যাগ করলে সকাল সাড়ে ১০টা থেকে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে ওবায়দুল্লাহ হামজার বিরোধীরা পটিয়ার প্রধান সড়ক দখলে নেন। 

দুপর দেড়টায় তারা পটিয়া থানার সামনে ও ডাকবাংলো মোড় এলাকায় রাস্তার উপর অবস্থান নেয়। বড় ধরনের সংঘাত এড়াতে চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্স থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে হেফাজতে আমির পটিয়া মাদ্রাসায় যাওয়ার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। রাতভর উত্তেজনার মধ্যে পুলিশ পটিয়া মাদ্রাসার আশপাশে অবস্থান নিয়ে আইনশৃঙ্খলা রক্ষার চেষ্টা করেন। 

কিন্তু সকালে হেফাজতে আমির চলে যাওয়ার পর সকাল সাড়ে ১০টায় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হলে তাতে বেশ কয়েকজন আহত হন। তাদের মধ্যে বেশ কয়েকজনকে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যদের মাদ্রাসার ভেতরে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

সংঘর্ষের সময় মাদ্রাসার ছাত্রদের হাতে লাঠি, লোহার রড, গুলতি ও গাছের বাটাম নিয়ে প্রতিপক্ষকে তাড়া করতে দেখা গেছে। ওবায়দুল্লাহ হামজার কয়েকজন অনুসারীকে ধরে মাদ্রাসায় আটকে রাখতেও দেখা যায়।

পরে মহাসড়ক দখলে নিয়ে মাওলানা ওবায়দুল্লাহ হামজা বিরোধীরা ৪ দফা দাবি ঘোষণা করেন। তারা মাদ্রাসার মহাপরিচালক ওবায়দুল্লাহ হামজাকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানান। 

এছাড়া অনতিবিলম্বে শূরা কমিটি গঠন ও নতুন মোতাওয়াল্লি নির্বাচন এবং মাদ্রাসার ৪টি ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেওয়ার দাবি জানানো হয়। 

পটিয়া থানার ওসি জসিম উদ্দিন জানান, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। 

উল্লেখ্য, পটিয়া আল জামিয়া আল ইসলামিয়া মাদ্রাসার মহাপরিচালক নিয়ে দ্বন্দ্বের জেরে দুপক্ষ তিন মাস ধরে বিপরীতমুখী অবস্থানে রয়েছে। মাদ্রাসার মহাপরিচালক ওবায়দুল্লাহ হামজার পদত্যাগের পক্ষে একটি পক্ষ ও তাকে পুর্নবহালের পক্ষে আরেকটি পক্ষ স্ব স্ব অবস্থানে অনড় থাকায় মাঝেমধ্যেই উত্তেজনা বিরাজ করে। 

জানা গেছে, পটিয়া মাদ্রাসার মূল শূরা কমিটির সদস্যদের বাদ দিয়ে হেফাজত নেতা মুহিব্বুল্লাহ বাবুনগরীকে নিয়ে নতুন কমিটি ঘোষণা করে ওবায়দুল্লাহ হামজার বিরোধীরা। এর আগে গত ১০ ডিসেম্বর বৈধ কমিটির বিপরীতে শূরা বৈঠক করতে যেয়েও পটিয়া মাদ্রাসায় ঢুকতে পারেননি মুহিব্বুল্লাহ বাবুনগরী।  

সম্পর্কিত খবর