শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

কেরালায় ভারী বৃষ্টি-ভূমিধসে নিহত ২৬

ভারতের কেরালায় শুক্রবার থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিপাতের ফলে ভূমিধস ও বন্যায় এখন পর্যন্ত ২৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ রোববার ইন্ডিয়া টুডের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ সংস্থা এএনআই রাজ্যের তথ্য ও জনসংযোগ বিভাগের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ২৬ জনের মধ্যে ১৩ জন কোট্টায়াম, ৯ জন ইদুক্কি এবং ৪ জন আলাপুঝা জেলার বাসিন্দা।

সেনাবাহিনী, এনডিআরএফ, পুলিশ এবং দমকল বাহিনী স্থানীয়দের সঙ্গে রোববার সকালে কোট্টায়াম জেলার কুটটিকাল এবং ইদুক্কি জেলার কোক্কায়ারে উদ্ধার কাজ শুরু করে। সেখানে ভারী বর্ষণের সঙ্গে ভূমিধসের কারণে এক ডজনেরও বেশি মানুষ নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে। ধ্বংসস্তূপে নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে অভিযান চলছে।

কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধার হওয়া মরদেহের মধ্যে ৮, ৭ ও ৪ বছর বয়সী ৩ শিশু পাশাপাশি থাকা অবস্থায় উদ্ধার করা হয়েছে।

পাঙ্গোডে সামরিক স্টেশন থেকে মাদ্রাজ রেজিমেন্ট কুটটিকাল থেকে ৪ কিলোমিটার দূরে কাভালি গ্রামে উদ্ধার কাজ শুরু করে।

ডিফেন্স পিআরও জানিয়েছে, ত্রাণ সামগ্রীসহ নৌবাহিনীর একটি হেলিকপ্টার আইএনএস গরুড় থেকে রাজ্যের বৃষ্টি-প্রভাবিত এলাকার দিকে যাচ্ছিল। শাঙ্গুমুগমের এয়ার ফোর্স স্টেশনে দুটি এমআই-১৭ হেলিকপ্টার প্রস্তুত আছে।

ডিফেন্স পিআরও জানিয়েছে, কান্নুরের ডিএসসি সেন্টার থেকে ইঞ্জিনিয়ারিং ও মেডিকেল টিম নিয়ে সেনাবাহিনীর একটি দল উদ্ধার অভিযানে ওয়ানাডে পৌঁছেছে। বেঙ্গালুরু থেকে একটি ইঞ্জিনিয়ারিং টাস্ক ফোর্স শিগগির ওয়ানাডে যাবে বলে আশা করা হচ্ছে। এখন পর্যন্ত সেনাবাহিনীর পক্ষ থেকে ৩টি দল মোতায়েন করা হয়েছে।

এনডিআরএফের মহাপরিচালক এস এন প্রধান শনিবার বলেছিলেন, মালাপ্পুরাম, আলাপুঝা, এর্নাকুলাম, ত্রিশূর, পাঠানমথিট্টা, পালাক্কাড, কোট্টায়াম, কান্নুর এবং কোল্লামে একটি করে দল মোতায়েন করা হবে এবং দুটি দল ইদুক্কিতে মোতায়েন করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ বলেছেন, কেন্দ্র কেরালার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ইতোমধ্যে উদ্ধার কাজে সহায়তার জন্য এনডিআরএফ দল মোতায়েন করেছে।

তিনি বলেন, ভারী বৃষ্টিপাত ও বন্যার পরিপ্রেক্ষিতে আমরা কেরালার কিছু অংশের পরিস্থিতির ওপর নজর রাখছি। কেন্দ্রীয় সরকার অসহায়দের সব ধরনের সহায়তা সরবরাহ করবে। সবার নিরাপত্তার জন্য প্রার্থনা করছি।

সম্পর্কিত খবর