down of head

পদ্মায় ইলিশ ধরায় ৩৭ জেলের ১৫ দিনের জেল

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা নদীতে মা ইলিশ রক্ষা অভিযানে ৫৫ জেলেকে আটক করে ৩৭ জনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একজন প্রতিবন্ধী ও বাকি ১৭ জনের বয়স ১৮ বছরের নিচে হওয়ায় তাদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

গত রাত ২টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

লৌহজং উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কাউছার হামিদের আদালত এ আদেশ দেন।

লৌহজং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান আসাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, অভিযান চালিয়ে প্রায় এক লাখ ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল, ২৫০ কেজি মা ইলিশ ও মাছ শিকারের একটি নৌকা জব্দ করা হয়েছে। অভিযান শেষে জব্দ জাল পুড়িয়ে ফেলা হয়েছে। জব্দ মাছ ১১টি এতিমখানায় বিতরণ করা হয়েছে।

সম্পর্কিত খবর