শিরোনাম
icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি
down of head

কুখ্যাত সিরিয়ার ট্যাডমোর কারাগার

মুরাদ খান:

ট্যাডমোর কারাগার সিরিয়া। গুয়ান্তানামো বের পর যদি সবচেয়ে কুখ্যাত কোন কারগার থাকে সেটা হল সিরিয়ার ট্যাডমোর কারাগার।
বিশ্বের ২য় সবচেয়ে ভয়ঙ্কর ও খারাপ কারাগার মনে করা হয় সিরিয়ার ট্যাডমোর কারাগারকে।

এটি সিরিয়ার হোমসে অবস্থিত ট্যাডমোর মিলিটারি বন্দীশালাকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ‘বিশ্বের সবচেয়ে অত্যাচারী বন্দীশালা’ হিসেবে বর্ণনা করেছে। সিরিয়ার প্রত্যন্ত অঞ্চলের মরুভূমিতে এ কারাগারটি অবস্থিত।

১৯৮০ সালের দিকে একবার সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট হাফিজ আল আসাদকে হত্যার চেষ্টা চালানো হয়। এই অভিযোগে দুই সপ্তাহের ভিতরে প্রায় ১৪ হাজার অভিযুক্তকে জনকে নিষ্ঠুর ভাবে হত্যা করা হয়।

এরপর থেকেই এই কারাগারটি সবচেয়ে ভয়ঙ্কর নরকতুল্য স্থানে পরিণত হয়। কঠোর শর্ত, অমানবিক নির্যাতন, রক্ষীদের কাছ থেকে বিরূপ আচরণসহ নানা কারণে এখানে প্রায় প্রতিদিনই মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বলে বিশ্ব মিডিয়ায় বিভিন্ন সময় খবর বেরিয়েছে।

শুধু তাই নয়, এ কারাগারের বন্দীদের যে খাবার দেওয়া হয়, তাকে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টমানের খাবার মনে করা হয়। এমনকি পান করার জন্য পর্যাপ্ত বিশুদ্ধ পানি পর্যন্ত দেয়া হয় না।

এই কারাগার সম্পর্কে আরেকটি ভয়াবহ তথ্য হচ্ছে, এখানকার কারারক্ষীরা কেবল নির্মমই নন, কখনো কখনো তারা পিশাচও হয়ে ওঠেন। এখানকার রক্ষীদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, এরা বন্দীদের হত্যা করে তারপর তাদের কেটে টুকরো টুকরো করে ফেলে। লাশ গুম করার জন্য কারাগারে আছে বিশেষ চুল্লী সেখানে লাশ পুরিয়ে ফেলা হয়। ২০১৭ সালে লাশ পুরিয়ে ফেলার অভিযোগ তোলা হলে সিরিয়া সরকার তা অস্বীকার করে। কারাগারে ধারণ ক্ষমতার প্রায় ৩০ গুনের বেশী মানুষ রাখা হয়।

২০০৬ সালে এই কারাগারের একটি ছবি রয়টার্স প্রকাশ করে যা বিশ্বব্যাপী আলোড়ন তুলে। সেখানে দেখা যায় খুব অল্প জায়গায় অনেক মানুষ গাদাগাদি করে আছে তাদের সোজা হয়ে দাঁড়ানোর পর্যন্ত জায়গা ছিলোনা। ‍

‎- World Military News In Bangla -WMNB

সম্পর্কিত খবর