শিরোনাম
icon বিমানের রিয়াদ-দাম্মাম ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত বন্ধ icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ২,২৪৯ icon ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন icon গোলাপি জার্সিতে পাকিস্তান icon কম দামে এলএনজি কিনবে সরকার icon সূচকের পতন, লেনদেন ৪৩০ কোটি টাকা icon গ্যাস সংকটে আবারও বন্ধ যমুনা সার কারখানা icon ব্রিটিশ আমেরিকান টোবাকোর বোর্ড সভা ২৮ অক্টোবর icon আফতাব অটোর বোর্ড সভা ২৯ অক্টোবর icon ওয়াটা কেমিক্যালের বোর্ড সভা ২৮ অক্টোবর icon মেঘনা সিমেন্টের বোর্ড সভা ২৮ অক্টোবর icon রহিমা ফুডের বোর্ড সভা ২৭ অক্টোবর icon অলটেক্স ইন্ডাস্ট্রিজের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সোনার বাংলা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সাইবার হামলায় জনতা ব্যাংকের ওয়েবসাইট icon বসুন্ধরা পেপারের বোর্ড সভা ২৮ অক্টোবর icon বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের বোর্ড সভা ২৭ অক্টোবর icon সামিট পাওয়ারের বোর্ড সভা ২৭ অক্টোবর icon সাইনপুকুর সিরামিকসের বোর্ড সভা ২৯ অক্টোবর icon ইউনিক হোটেলের বোর্ড সভা ২৮ অক্টোবর icon ইন্দো-বাংলা ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর icon বেক্সিমকো ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর icon স্টাইল ক্রাফটের বোর্ড সভা ২৮ অক্টোবর icon বিবিএস ক্যাবলসের বোর্ড সভা ২৭ অক্টোবর icon ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্প স্থগিত
down of head

কী ভাবে পর্ন তারকা হয়ে উঠলেন সময়ের তারকা জিমন্যাস্ট

দেশসেরা জিমন্যাস্ট এখন পর্ন তারকা! ছিলেন বিশ্বের সেরা জিমন্যাস্টদের অন্যতম। দেশের সেরা ক্রীড়াবিদের সম্মান পাওয়া জিমন্যাস্ট হয়ে গেলেন একজন কারাবন্দি! শুধু তাই নয়। গত আট বছর পর্ন তারকা হয়ে কাজ করছেন। বলছিলাম নেদারল্যান্ডসের আর্টিস্টিক জিমন্যাস্ট ভেরোনা ভ্যান দ্য ল্য-এর কথা।

আনন্দবাজারের খবরে বলা হয়, ১৯৮৫ সালের ২৭ ডিসেম্বর নেদারল্যান্ডসের দক্ষিণ অংশে গৌডা অঞ্চলে ভেরানোর জন্ম। মাত্র পাঁচ বছরে শুরু করেন জিমন্যাস্টিক্স প্রশিক্ষণ। ১২ বছর বয়সে তিনি জাতীয় স্তরে প্রতিদ্বন্দ্বিতা করেন। ২০০০ সালে প্রথমবারেই জুনিয়র অল রাউন্ড চ্যাম্পিয়ন হন।

পরের বছর সাফল্য এল আন্তর্জাতিক মঞ্চে। গ্রিসে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে তার নামের পাশে যোগ হয় পাঁচটি পদক। এরপর সাফল্যের নিরিখে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ভেরোনাকে। ২০০১ সালে ডাচ অল অ্যারাউন্ড উইমেন্স চ্যাম্পিয়ন, ২০০২ সালে জিমন্যাস্টিক্স বিশ্ব চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক পেয়েছিলেন ডাচ আর্টিস্টিক জিমন্যাস্ট ভেরোনা। ওই বছরই তিনি দেশের সেরা ক্রীড়াবিদ ঘোষিত হন।

২০০৪ সালে অ্যাথেন্স অলিম্পিক্সের জন্য নির্বাচিত হতে পারলেন না ভেরোনা। এই নিয়ে ব্যক্তিগত প্রশিক্ষক ফ্র্যাঙ্কের সঙ্গে মতবিরোধ হয়। কোচ পরিবর্তন করলেন। তার নতুন কোচ হন বরিস ওর্লোভ।

নতুন কোচের প্রশিক্ষণে ফের সাফল্যে ফিরে আসেন ভেরোনা। ২০০৭ সালে তিনি চতুর্থবারের জন্য জিমন্যাস্টিক্সে নেদারল্যান্ডসে অল রাউন্ড চ্যাম্পিয়ন হন। পরের বছরই খেলা থেকে অবসরের সিদ্ধান্ত ঘোষণা করেন।
অবসরের কারণ হিসেবে জানিয়েছিলেন, তিনি আর মোটিভেশন পাচ্ছেন না। এর পাশাপাশি, তার ব্যক্তিগত জীবনের সমস্যা এবং জিমন্যাস্টিক্স ফেডারেশনের সঙ্গে মতান্তরও অবসরের সিদ্ধান্তের জন্য দায়ী বলে শোনা যায়।

জিমন্যাস্টিক্স ছাড়ার পরেই তার জীবনে আসে নাটকীয় পরিবর্তন। ২০১১ সালে এক দম্পতিকে ব্ল্যাকমেল করার অভিযোগে প্রায় আড়াই মাসের কারাদণ্ড হয় ভেরোনার।

পরে তদন্তে উঠে আসে, ওই দম্পতি বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত ছিলেন। সেটিকে মূলধন করেই ভেরোনা ব্ল্যাকমেলিং করছিলেন বলে জানা যায়।

সম্প্রতি তিনি জানান, ২০১১ থেকেই তিনি পর্ন ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। ভেরানোর অভিযোগ, জেল থেকে মুক্তির পরে পরিবারের লোক তার সঙ্গে সম্পর্ক রাখেননি। তাই অর্থ সংস্থানের জন্য তিনি বাধ্য হয়েছিলেন এই পেশায় আসতে।
ভেরোনা জানান, তিনি আর পাঁচজন পর্নতারকার থেকে আলাদা। কাজের নিয়মকানুনও ঠিক করতেন তিনি নিজেই। তার দাবি, পর্ন ছবি যা করেছেন, সেখানে হয় তিনি একা ছিলেন, অথবা বয়ফ্রেন্ডের সঙ্গে শুটিং করেছেন।

এ বছরই পর্ন ইন্ডাস্ট্রি থেকে বিদায় নেওয়ার কথা জানিয়েছেন ভেরোনা। দু’টি চুক্তি শেষ হওয়ার অপেক্ষায় আছেন তিনি। তবে ভেরোনা এ কথাও জানিয়েছেন গত আট বছর ধরে তিনি এই কাজ উপভোগ করছেন। মনে হচ্ছে, বয়ফ্রেন্ডের সঙ্গে সুন্দর সময় কাটছে।

সম্পর্কিত খবর