শিরোনাম
icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ icon দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল icon লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস icon দরপতনের শীর্ষে এএফসি অ্যাগ্রো বায়োটেক
down of head

কাফনের কাপড় ও জবাই করা মুরগি পাঠিয়ে প্রাণনাশের হুমকি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়ন পরিষদের (ইউপি) ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মুকুলকে মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। জবাই করা একটি মুরগি ও দাফনের পুরো সরঞ্জামসহ একটি চিরকুট লিখে শনিবার (২৩ অক্টোবর) এ হুমকি দেওয়া হয়। চিরকুটটি বাড়ির বারান্দায় পড়ে ছিল।

পরিবারের সদস্যরা জানান, নয়াবিল ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মুকুল হোসেন প্রতিদিনের মতো শনিবার রাতে খলিসাকুড়া গ্রামের নিজ বাড়িতে ঘুমিয়ে পড়েন। ১৪ অক্টোবর) ভোরে তার বাবা জবেদ আলী ফজরের নামাজ পড়ার জন্য ঘুম থেকে জেগে ওঠেন। তিনি ঘরের বারান্দায় একটি চিরকুটসহ দাফনের বেশকিছু সরঞ্জাম দেখতে পান। ওসব সরঞ্জামের মধ্যে এক সেট কাফনের কাপড়, দুইটি গোলাপ জলের বোতল, আগরবাতির দুইটি প্যাকেট, একটি কেয়া সাবান, জবাই করা একটি মুরগি এবং সঙ্গে একটি চিরকুট ছিল।

চিরকুটে লেখা রয়েছে, ‘এই মুকুল, তুই কি তোর বউকে বিধবা করতে চাস ও তোর সন্তানকে এতিম করতে চাস? তোর কি জীবনের মায়া নাই? আমরা তোকে কখন মারবো আমরা নিজেও জানি না। তাই তুই তোর বাসা থেকে বের হলে কালেমা পড়ে বের হস। এই মুরগিটা দেখেছিস? মুরগির মতো করে সাইজ করবো। শালা মুকুল, তোর জন্য কাফনের কাপড় পাঠিয়ে দিলাম। তুই মৃত্যুর জন্য প্রস্তুত থাকিস।’

জানতে চাইলে মুকুল হোসেন বলেন, আমার সঙ্গে কারো শত্রুতা নেই। কে বা কারা কেন এ কাজ করেছে তা বলতে পারছি না। তবে আমি জীবননাশের হুমকিতে আছি।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল জানান, এ বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে।

সম্পর্কিত খবর