করোনায় আরও দুজনের মৃত্যু, শনাক্ত ৩১
গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনাভাইরাসে দুজনের মৃত্যু হয়েছে। ফলে মোট মারা যাওয়ার সংখ্যা দাঁড়াল ২৯ হাজার ১৩০।
এ সময়ে ৩১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৩ হাজার ২৬৪ জনে। শনাক্তের হার শূন্য দশমিক ৬৭ শতাংশ।
সোমবার (২৩ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।



