শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

এবার গাড়িতে মিললো ৪৯ লাখ টাকা, ৩ বিধায়ক আটক

পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী পার্থ-অর্পিতা কাণ্ডের রেশ না কাটতেই আবারও উদ্ধার হলো বিপুল পরিমাণ নগদ টাকা। এবার হাওড়ায় ঝাড়খণ্ডগামী একটি গাড়ি থেকে উদ্ধার করা হয়েছে ৪৯ লাখ টাকা ও স্বর্ণ। এ ঘটনায় আটক করা হয়েছে ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়ককে।

গতকাল শনিবার বিকেলে কলকাতা থেকে ঝাড়খণ্ডগামী একটি গাড়িতে তল্লাশি করে পাওয়া যায় এসব টাকা। আটক ৩ কংগ্রেস বিধায়ক রাজেশ কাশ্যপ, নমন দীক্ষিত এবং ইরফান আনসারি।

পুলিশ জানায়, গোপন খবর পেয়ে কলকাতা থেকে ঝাড়খণ্ডগামী একটি তল্লাশি চালানো হয়। বিকেলে হাওড়ার পাঁচলা এলাকায় ৬ নম্বর জাতীয় সড়কের রানিহাটি মোড়ের কাছে একটি কালো গাড়িকে থামানো হয়। তখন গাড়িটি তল্লাশি চালিয়ে উদ্ধার হয় বিপুল পরিমাণ টাকা। গাড়ি, টাকা এবং বিধায়কদের নিয়ে যাওয়া হয়েছে পাঁচলা থানায়। কোথা থেকে এতো টাকা এলো, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা জানতে কংগ্রেস বিধায়কদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এ বিষয়ে কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী বলেন, ঝাড়খণ্ডের কংগ্রেস-জেএমএম (ঝাড়খণ্ড মুক্তি মোর্চা) সরকারকে ফেলার জন্য টাকা আনা হচ্ছিল। এটা বিজেপি ‘অপারেশন লোটাস’। মহারাষ্ট্রের পর এবার তাদের লক্ষ্য ঝাড়খণ্ড। আবার এটা ‘গটআপ গেম’-ও হতে পারে। না হলে হঠাৎ করে কেন কংগ্রেস নেতারা ঝাড়খণ্ড থেকে বাংলায় টাকা আনবেন।

সম্পর্কিত খবর