down of head

হাসপাতালে স্পর্শিয়া

হাসপাতালে ভর্তি হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। গতকাল শনিবার রাতে রাজধানীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে তার অ্যাপেনডিসাইটিস অপারেশন হয়েছে।হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকাল রাতে স্পর্শিয়ার অ্যাপেনডিসাইটিস অপারেশন হয়েছে। তার অপারেশনটি করেছেন প্রফেসর ডক্টর ফিরোজ কবির। অপারেশনের পর এখন তার শারীরিক অবস্থা স্বাভাবিক আছে।

সর্বশেষ ‘নবাব এলএলবি’ সিনেমায় দেখা গেছে স্পর্শিয়াকে। এ ছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘ফিরে দেখা’ নামের সরকারি অনুদানের একটি সিনেমা। এটি নির্মাণ করেছেন এক সময়ের জনপ্রিয় নায়িকা রোজিনা। এতে প্রথমবার নিরবের বিপরীতে অভিনয় করেন তিনি।

সম্পর্কিত খবর