শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

একাত্তরে গণহত্যার শিকার বীর শহীদের দেহাবশেষ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

রাজধানীর মিরপুরের মুসলিমবাজার থেকে উদ্ধার ১৯৭১ সালে গণহত্যার শিকার কয়েক জন বীর শহীদের দেহাবশেষ রাষ্ট্রীয় মর্যাদায় মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়েছে।

১৯৯৯ সালে মিরপুর থেকে উদ্ধার দেহাবশেষের বিজ্ঞানভিত্তিক গবেষণার পর আজ সোমবার সকালে সেনাবাহিনীর তত্ত্বাবধানে বীর শহীদের দেহাবশেষ সমাহিত করা হয়।

ভবিষ্যতেও এ কাজ অব্যাহত থাকবে জানিয়ে সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেন, ‘এ দায়িত্ব পালন গৌরবের।’ তিনি বলেন, ‘স্বাধীনতা যুদ্ধের স্পিরিটকে ধারণ করার জন্য, যাতে ভবিষ্যৎ প্রজন্মের ভেতরে এ চেতনা রয়ে যায়, সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।’

জানা গেছে, ১৯৯৯ সালে মিরপুর ১২ নম্বর সেকশনের নূরী মসজিদের সংস্কারের সময় মুক্তিযুদ্ধ জাদুঘর চারটি মাথার খুলি এবং বেশ কিছু ছোট-বড় হাড় উদ্ধার করেছিল। এসবের সঙ্গে কয়েকজন বীর শহীদের আত্মীয়ের টিস্যু স্যাম্পল নিয়ে বিজ্ঞানভিত্তিক গবেষণা করেন ওয়ার ক্রাইমস ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির আহ্বায়ক এম হাসান বীর প্রতীক।

পরে শহীদদের দেহাবশেষসমূহের কিছু মুক্তিযুদ্ধ জাদুঘর এবং কিছু সেনাবাহিনী জাদুঘরে সংরক্ষণের জন্য দেওয়া হয়। বাকি অংশ মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে আজ সমাহিত করা হলো।

সম্পর্কিত খবর