শিরোনাম
icon কুইন সাউথের বোর্ড সভা ১১ নভেম্বর icon সোনার দামে বড় লাফ icon সূচকের উত্থানে চলছে লেনদেন icon মোংলার পথে প্রধানমন্ত্রী icon হাওয়েল টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon তিন দিনে ৫২১ মিলিয়ন ডলার রেমিট্যান্স icon শিক্ষার্থীদের জন্য খুলছে বঙ্গভবন, দেড় ঘণ্টার ভ্রমণ icon কুমিল্লায় জেনিথ ইসলামী লাইফে চেক হস্তান্তর অনুষ্ঠান icon মানি চেঞ্জারদের বৈদেশিক মুদ্রা হিসাব খোলার সুযোগ icon লেনদেনের শীর্ষে মতিন স্পিনিং icon ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, নতুন আক্রান্ত ১,৮৬৬ icon হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, আক্রান্ত ১,৪০২ icon সূচক ঊর্ধ্বমুখী, লেনদেন ৫২২ কোটি টাকা icon মুন্নু ফেব্রিক্সের বোর্ড সভা ১০ নভেম্বর icon কহিনূর কেমিক্যালের বোর্ড সভা ১১ নভেম্বর icon শাশা ডেনিমসের বোর্ড সভা ১২ নভেম্বর icon বন্ধ বিও হিসাব পুনরায় চালুর অনুমোদন icon পদ্মা অয়েলের নতুন চেয়ারম্যান নিয়োগ icon ডিসেম্বরের মধ্যে নতুন বেতন কাঠামো: মজুরি বোর্ড icon ছুটি কাটাতে কোথায় মিম? icon আবারও বাড়ল সোনার দাম icon স্কয়ার ফার্মার বোর্ড সভা ১০ নভেম্বর icon সাইনপুকুর সিরামিকসের বোর্ড সভা ১১ নভেম্বর icon রহিম টেক্সটাইলের বোর্ড সভা ১১ নভেম্বর icon মালেক স্পিনিংয়ের বোর্ড সভা ১১ নভেম্বর
down of head

এইচএসসি পরীক্ষার দশম দিনে বহিষ্কার ১৩, অনুপস্থিত ২২ হাজার ৫৭১

এইচএসসি ও সমমান পরীক্ষার দশম দিনে সারাদেশে অসদুপায় অবলম্বনের দায়ে ১৩ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একই দিনে ৮টি সাধারণ শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ড মিলিয়ে মোট ২২ হাজার ৫৭১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত ছিলেন।

রোববার (১৯ জুলাই) পরীক্ষা শেষে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রকাশিত পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়।

কমিটির তথ্য অনুযায়ী, ৮টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে রসায়ন (তত্ত্বীয়) প্রথম পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র, ইতিহাস প্রথম পত্র, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন প্রথম পত্র এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। একই দিনে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আল ফিকহ দ্বিতীয় পত্রের পরীক্ষাও অনুষ্ঠিত হয়।

সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে মোট পরীক্ষার্থী ছিলেন ৬ লাখ ৪৭ হাজার ৭৫০ জন। এর মধ্যে ৬ লাখ ৩০ হাজার ২২২ জন পরীক্ষায় অংশ নেন এবং অনুপস্থিত ছিলেন ১৭ হাজার ৫২৮ জন। এ বোর্ডগুলোর গড় অনুপস্থিতির হার ছিল ২ দশমিক ৭১ শতাংশ। অসদুপায় অবলম্বনের দায়ে ৯ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

বোর্ডভিত্তিক তথ্যে দেখা যায়, ঢাকা শিক্ষা বোর্ডে সর্বোচ্চ ৪ হাজার ৩৫২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন এবং এ বোর্ডেই সর্বোচ্চ ৪ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন। এছাড়া রাজশাহী বোর্ডে ২ হাজার ৭৩৮ জন অনুপস্থিত ও ১ জন বহিষ্কৃত, কুমিল্লা বোর্ডে ১ হাজার ৭১২ জন অনুপস্থিত ও ১ জন বহিষ্কৃত, যশোর বোর্ডে ২ হাজার ১৭৩ জন অনুপস্থিত ও ১ জন বহিষ্কৃত, সিলেট বোর্ডে ১ হাজার ২৮৬ জন অনুপস্থিত ও ১ জন বহিষ্কৃত, বরিশাল বোর্ডে ১ হাজার ৬০৪ জন অনুপস্থিত ও ১ জন বহিষ্কৃত এবং দিনাজপুর বোর্ডে ২ হাজার ৪০৬ জন অনুপস্থিত ছিলেন। ময়মনসিংহ বোর্ডে ১ হাজার ২৫৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত থাকলেও সেখানে কোনো বহিষ্কারের ঘটনা ঘটেনি।

অন্যদিকে, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আল ফিকহ দ্বিতীয় পত্র পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল ৬৯ হাজার ২২৮ জন পরীক্ষার্থীর। ৪২৩টি তথ্যপ্রাপ্ত কেন্দ্রে ৬৪ হাজার ১৮৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। অনুপস্থিত ছিলেন ৫ হাজার ৪৩ জন, যা মোট পরীক্ষার্থীর প্রায় ৭ দশমিক ২৮ শতাংশ। এ বোর্ডে অসদুপায় অবলম্বনের দায়ে ৪ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

এদিকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে এদিন কোনো পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। এছাড়া বন্যা ও জলাবদ্ধতাসহ বিশেষ পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষা সাময়িকভাবে স্থগিত রয়েছে। পাশাপাশি ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন বিদেশের ৮টি কেন্দ্রের তথ্যও পাওয়া যায়নি।

সম্পর্কিত খবর