শিরোনাম
icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা icon ফারইস্ট নিটিংয়ের বোর্ড সভা ১১ নভেম্বর icon বিডি থাই ফুডের বোর্ড সভা ১৪ নভেম্বর icon সমতা লেদারের বোর্ড সভা ১০ নভেম্বর icon কুইন সাউথের বোর্ড সভা ১১ নভেম্বর icon সোনার দামে বড় লাফ icon সূচকের উত্থানে চলছে লেনদেন icon মোংলার পথে প্রধানমন্ত্রী icon হাওয়েল টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon তিন দিনে ৫২১ মিলিয়ন ডলার রেমিট্যান্স icon শিক্ষার্থীদের জন্য খুলছে বঙ্গভবন, দেড় ঘণ্টার ভ্রমণ icon কুমিল্লায় জেনিথ ইসলামী লাইফে চেক হস্তান্তর অনুষ্ঠান icon মানি চেঞ্জারদের বৈদেশিক মুদ্রা হিসাব খোলার সুযোগ icon লেনদেনের শীর্ষে মতিন স্পিনিং icon ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, নতুন আক্রান্ত ১,৮৬৬ icon হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, আক্রান্ত ১,৪০২ icon সূচক ঊর্ধ্বমুখী, লেনদেন ৫২২ কোটি টাকা icon মুন্নু ফেব্রিক্সের বোর্ড সভা ১০ নভেম্বর icon কহিনূর কেমিক্যালের বোর্ড সভা ১১ নভেম্বর icon শাশা ডেনিমসের বোর্ড সভা ১২ নভেম্বর icon বন্ধ বিও হিসাব পুনরায় চালুর অনুমোদন icon পদ্মা অয়েলের নতুন চেয়ারম্যান নিয়োগ icon ডিসেম্বরের মধ্যে নতুন বেতন কাঠামো: মজুরি বোর্ড icon ছুটি কাটাতে কোথায় মিম? icon আবারও বাড়ল সোনার দাম
down of head

সূচকের পতনে লেনদেন ছাড়ালো ১ হাজার ৭০ কোটি টাকা

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষে হয়েছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৪৫ কোম্পানির শেয়ারদর কমেছে। অন্যদিকে টাকার অংকে লেনদেনের পরিমান ১ হাজার ৭০ কোটি টাকা ছাড়িয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রোববার (১৯ জুলাই) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৪৪ দশমিক ৬৩ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৮৫৫ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৯ দশমিক ০৫ পয়েন্ট কমে ১১৯৭ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১৬ দশমিক ৮৭ পয়েন্ট কমে ২২১০ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ ডিএসইতে ১ হাজার ৭০ কোটি ৩৯ লাখ ৫ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ১ হাজার ১১৮ কোটি ২৪ লাখ ৭৪ হাজার টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৯২টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৯৮টি কোম্পানির, বিপরীতে ২৪৫ কোম্পানির দর কমেছে। আর ৪৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

সম্পর্কিত খবর