শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

উৎপাদনে ফিরেছে সামিটের মাধবদী ও চান্দিনা পাওয়ার প্লান্ট

বিদ্যুৎ ক্রয় চুক্তির (পিপিএ) মেয়াদ শেষ হওয়ার কারণে কিছুদিন বন্ধ থাকার পর ফের উৎপাদনে ফিরেছে সামিট পাওয়ার লিমিটেডের শতভাগ মালিকানাধীন মাধবদী পাওয়ার প্লান্ট ইউনিট-২ ও চান্দিনা পাওয়ার প্লান্ট ইউনিট-২। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) পক্ষ থেকে সম্মতি পাওয়ার পর গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র দুটির উৎপাদন শুরু করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠানটি। স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে গতকাল এ তথ্য জানিয়েছে সামিট পাওয়ার।

এর আগে বিআরইবির সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তির মেয়াদ শেষ হওয়ার কারণে গত বছরের ১৫ নভেম্বর থেকে কুমিল্লার কুটুম্বপুরে অবস্থিত ১৩ দশমিক ৫০ মেগাওয়াট উৎপাদন সক্ষমতার চান্দিনা পাওয়ার প্লান্ট ইউনিট-২-এর উৎপাদন বন্ধ করে দেয় সামিট পাওয়ার।

পাওয়ার প্লান্টটি থেকে বিদ্যুৎ ক্রয়ের জন্য ২০০৫ সালের ২৮ জুন বিআরইবি ও সামিট পাওয়ার লিমিটেডের মধ্যে চুক্তি হয়। পরের বছরের ১৪ নভেম্বর প্লান্টটির বাণিজ্যিক বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। গত বছরের ১৮ ফেব্রুয়ারি চুক্তি পুনর্নবায়নের জন্য আবেদন করে সামিট পাওয়ার। এরই মধ্যে বিআরইবির সঙ্গে চান্দিনা পাওয়ার প্লান্টটির বিদ্যুৎ ক্রয় চুক্তির মেয়াদ শেষ হয় গত ১৪ নভেম্বর। এজন্য পরের দিন অর্থাৎ ১৫ নভেম্বর থেকে বিদ্যুৎকেন্দ্রটির উৎপাদন বন্ধ করে দেয় কোম্পানিটি।

অন্যদিকে নরসিংদীতে অবস্থিত ২৪ দশমিক ৩০ মেগাওয়াট উৎপাদন সক্ষমতার মাধবদী পাওয়ার প্লান্ট ইউনিট-২ থেকে বিদ্যুৎ ক্রয়ের জন্য ২০০৫ সালের ২৮ জুন বিআরইবি ও সামিট পাওয়ারের মধ্যে চুক্তি হয়। পরের বছরের ১৬ ডিসেম্বর প্লান্টটির বাণিজ্যিক বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। গত বছরের ১৮ ফেব্রুয়ারি চুক্তি পুনর্নবায়নের জন্য আবেদন করে সামিট পাওয়ার। প্লান্টটির চুক্তির মেয়াদ শেষ হয় ১৫ ডিসেম্বর। যে কারণে ১৬ ডিসেম্বর থেকে মাধবদী পাওয়ার প্লান্টটির উৎপাদন বন্ধ করা হয়।

বিদ্যুৎকেন্দ্র দুটির উৎপাদন বন্ধ করার পর কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়, বিআরইবি অথবা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এ দুটি প্লান্টের উৎপাদন কার্যক্রম বন্ধ থাকবে।

এরই মধ্যে বিদ্যুৎকেন্দ্র দুটির উৎপাদন পুনরায় শুরু করতে সম্প্রতি সম্মতি দেয় বিআরইবি। ফলে ৭ ফেব্রুয়ারি থেকে কেন্দ্র দুটির উৎপাদন ফের শুরু করে সামিট পাওয়ার। কোম্পানিটি এখন বিআরইবির সঙ্গে নতুন করে বিদ্যুৎ ক্রয়সংক্রান্ত চুক্তির ক্ষেত্রে শুল্ক, শর্ত ও অন্যান্য বিষয় নিয়ে সমঝোতায় পৌঁছার চেষ্টা করছে।

আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চান্দিনা পাওয়ার প্লান্ট ইউনিট-২ থেকে ২০২০-২১ হিসাব বছরে ৪১ কোটি টাকা আয় হয়েছে কোম্পানিটির। আর মাধবদী পাওয়ার প্লান্ট ইউনিট-২ থেকে ওই হিসাব বছরে ৬৯ কোটি ২৬ লাখ টাকা আয় করে কোম্পানিটি।

এদিকে সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) সামিট পাওয়ারের কর-পরবর্তী নিট মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ২২ শতাংশ কমেছে।

প্রতিবেদনের তথ্য অনুসারে, চলতি হিসাব বছরের প্রথমার্ধে সামিট পাওয়ারের আয় হয়েছে ২ হাজার ২৮ কোটি ৪৯ লাখ টাকা। যেখানে আগের বছরের একই সময়ে আয় ছিল ২ হাজার ২৭ কোটি ৩৪ লাখ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৩৪৭ কোটি ৭৫ লাখ টাকা। যেখানে আগের বছরের একই সময়ে নিট মুনাফা ছিল ৪৪৭ কোটি ৫৪ লাখ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ২ পয়সা। যেখানে আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ২ টাকা ৮১ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩২ টাকা ৬৭ পয়সায়।

অন্যদিকে চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) সামিট পাওয়ারের আয় হয়েছে ৯১৫ কোটি ২৯ লাখ টাকা। যেখানে আগের বছরের একই সময়ে কোম্পানিটির আয় ছিল ৭৯৫ কোটি ৬৪ লাখ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১৭১ কোটি ৭০ লাখ টাকা। যেখানে আগের বছরের একই সময়ে নিট মুনাফা ছিল ২৩৬ কোটি ৫৩ লাখ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির নিট মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ২৭ শতাংশ কমেছে। দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা। যেখানে আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৫৩ পয়সা।

ডিএসইতে গতকাল কোম্পানিটির শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ৪০ টাকা।

সম্পর্কিত খবর