শিরোনাম
২২ দিনের নিষেধাজ্ঞা, চড়া ইলিশের দামবৈদেশিক ঋণের টাকা এফসি হিসাবে রাখার সুযোগসেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮ দশমিক ৩৪ শতাংশডেঙ্গুতে ৮ মৃত্যু, ভর্তি ১,৮৬০দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, প্রজ্ঞাপন জারিইন্দোনেশিয়ায় রপ্তানি বাড়াতে চায় বাংলাদেশবিডি ল্যাম্পসের বোর্ড সভা ১৪ অক্টোবরসূচকের উত্থানে চলছে লেনদেনওয়াইম্যাক্স ইলেকট্রোডের বোর্ড সভা ১৫ অক্টোবরকোটি টাকা ইস্যুতে আসলামের নিয়োগ বাতিল!বীমা দাবির চেক দিয়েছে এনআরবি লাইফডিজিটাল প্রতারণা শনাক্তে এআই ব্যবহারের ওপর জোর ডিএসই চেয়ারম্যানেরডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, ভর্তি ১,৯৯৬২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীপতনে শেষ ডিএসইর লেনদেন
down of head

উদ্বাস্তুদের সাহায্যে ৯৬২ কোটি টাকায় নোবেল পদক বিক্রি করলেন রুশ সাংবাদিক

২০০১ সালে শান্তিতে যৌথভাবে নোবেল পুরস্কার পান সাংবাদিক দিমিত্রি মুরাটভ ও মারিয়া রেসা। এবার নিজের পদকটি নিলামে তুললেন রাশিয়ার স্বাধীন সংবাদপত্র নোভায়া গেজেটার এডিটর ইন চিফ মুরাটভ।

বিবিসি এক প্রতিবেদনে জানায়, পদকটি সাড়ে ১০৩ মিলিয়ন ডলার বা বাংলাদেশি মুদ্রায় ৯৬২ কোটি টাকায় বিক্রি হয়েছে। আর বিক্রির এ অর্থ যাবে ইউক্রেনে যুদ্ধে উদ্বাস্তু হওয়া মানুষের সাহায্যে।

রাশিয়ায় মত প্রকাশের স্বাধীনতা রক্ষার জন্য মুরাটভ শান্তি পুরস্কারে ভূষিত হয়েছিলেন।

সাংবাদিকদের একটি দল ১৯৯৩ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর নোভায়া গেজেটা প্রতিষ্ঠা করেছিলেন, তাদেরই একজন মুরাটভ। ইউক্রেনে রুশ আগ্রাসনের পরপরই মার্চে নোভায়া গেজেটা নিরাপত্তাজনিত কারণে কার্যক্রম স্থগিত করে।

ওই সময় মস্কো বলেছিল, কেউ ইউক্রেনে তাদের পদক্ষেপকে ‘যুদ্ধ’ হিসেবে বর্ণনা করলে কঠিন জরিমানা বা বন্ধের মুখোমুখি হতে হবে। ক্রেমলিন ওই হামলাকে ‘বিশেষ সামরিক অভিযান’ বলে অভিহিত করে আসছে।

এ দিকে নিউইয়র্কের নিলাম সংস্থা হেরিটেজ অকশন বিজয়ী দরদাতার নাম বা পরিচয় প্রকাশ করেনি। তবে এক বিবৃতিতে বলা হয়, এ স্বর্ণপদক বিক্রি ইউক্রেনের বাস্তুচ্যুত শিশুদের জন্য ইউনিসেফের মানবিক প্রতিক্রিয়াকে উপকৃত করবে। এক ভিডিও বার্তায় মুরাটভও একটি মানবিক বার্তা দেন।

গত এপ্রিলে রাশিয়ায় একটি ট্রেনে মুরাটভের দিতে তীব্র গন্ধযুক্ত দাহ্য তরল অ্যাসিটোন ছুড়ে দেয় এক পুরুষ। আক্রমণকারী ওই ব্যক্তি চিৎকার করে বলেন, ‘মুরাটভ, এটা আমাদের ছেলেদের জন্য।’

রাশিয়ায় সাংবাদিকদের ওপর আক্রমণ নতুন নয়। ২০০০ সাল থেকে অনুসন্ধানী প্রতিবেদক আনা পলিটকভস্কায়াসহ নেভায়া গেজেটার ছয় সাংবাদিক ও সহযোগীদের হত্যা করা হয়। আনা ছিলেন চেচনিয়া যুদ্ধের কট্টর সমালোচক।

মুরাটভের সঙ্গে নোবেল বিজয়ী মারিয়া রেসা ফিলিপাইনের অনলাইন নিউজ সাইট র‌্যাপলারের সহ-প্রতিষ্ঠাতা। তারা দুজনই ইনভেস্টিগেটিভ সাংবাদিকতার জন্য পরিচিত। ‘সংবাদপত্রের স্বাধীনতার লড়াইয়ের’ প্রতীক হয়ে ওঠা দুই সাংবাদিকের ওপর অনেক দেশের শাসকের ক্ষুদ্ধ।

সম্পর্কিত খবর