শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

ঈদের চতুর্থ সপ্তাহে আসছে ‘শ্যামা কাব্য’ ও ‘ডেডবডি’

ঈদের চতুর্থ সপ্তাহে আগামীকাল মুক্তি পাচ্ছে নতুন দুই সিনেমা। একটি বদরুল আনাম সৌদ পরিচালিত ‌‘শ্যামা কাব্য’। অন্যটি মোহাম্মদ ইকবাল পরিচালিত ‘ডেডবডি’।

শ্যামা কাব্য গত বছরের নভেম্বরে মুক্তির কথা থাকলেও হরতাল-অবরোধের কারণে সে তারিখ পেছানো হয়। এবার সিনেমাটি প্রেক্ষাগৃহে আসছে। ঢাকার সিনেপ্লেক্সসহ দেশের ১২টির মতো হলে দেখা যাবে এটি।

সিনেমা প্রসঙ্গে নির্মাতা সৌদ বলেন, ‘আমি যে গল্পটা বলতে চেয়েছি সেটা এ রকম একটা গল্প। মাথায় সে সময় সাইকোলজিক্যাল গল্প ঘুরছিল তাই এ সিনেমাটি নির্মাণ করে ফেললাম। এ গল্পটা অনেক বছর আমার মাথায় ছিল। এবার বড়পর্দায় দর্শকের দেখার জন্য দেওয়া হলো। হলে এসে সিনেমা দেখেন। মন্দ লাগলে মন্দ বলেন, সেটাও মাথা পেতে মেনে নেব।’

তিনি আরও বলেন, ‘অভিনয়শিল্পীদের নিয়ে এ সিনেমায় কাজের অভিজ্ঞতা খুবই ভালো। শিল্পীরা অসাধারণ ছিলেন। শুধু শিল্পী না, সিনেমার যত কলাকুশলী আছেন সবাই শতভাগ ইফোর্ট দিয়েছেন।’

সরকারি অনুদানে নির্মিত ‘শ্যামা কাব্য’ পরিচালনার পাশাপাশি এর কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন সৌদ। এ ছাড়া অভিনেত্রী সুবর্ণা মুস্তাফার সঙ্গে যৌথভাবে প্রযোজনাও করেছেন তিনি। সিনেমাটির কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন সোহেল মণ্ডল ও নীলাঞ্জনা নীলা। শ্যামা কাব্যে আরও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, নওরীন হাসান খান জেনি, শাহাদাৎ হোসেন, সাজু খাদেম, রিমি করিম, এ কে আজাদ সেতু প্রমুখ।

এদিকে গেল ঈদে মুক্তি পাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত মুক্তির মিছিল থেকে সরে দাঁড়ায় মোহাম্মদ ইকবাল পরিচালিত ডেডবডি সিনেমা। আগামীকাল সিনেমাটি দেশের ৪০টির মতো প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে। দেখা যাবে রাজধানীর প্রায় সবকটি সিনেপ্লেক্সেও।

সিনেমার মুক্তি সামনে রেখে জমজমাট প্রচার চালিয়েছেন পরিচালক। মোহাম্মদ ইকবাল বলেন, ‘ভৌতিক গল্পে ছবিটি বানিয়েছি। হরর-অ্যাকশন ধাঁচের সিনেমাটিতে প্রেমের দিকও রয়েছে। এতে শিল্পীরা দারুণ অভিনয় করেছেন। ছবির গানগুলো নিয়েও সাড়া পাচ্ছি। তবে এর ভিএফএক্স দর্শককে মুগ্ধ করবে বলে আমি প্রত্যাশা করছি।’

‘ডেডবডি’ সিনেমাতে জিয়াউল রোশানের বিপরীতে রয়েছেন ভারতীয় মডেল অন্বেষা রায়। এ সিনেমার মাধ্যমেই প্রথমবার বড়পর্দায় অভিষেক হচ্ছে তার।

এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ওমর সানি। এছাড়া আরও রয়েছেন শ্যামল মাওলা। প্রথমবারের মতো এমন বাণিজ্যিক ঘরানার ছবিতে অভিনয় করেছেন তিনি। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, মিষ্টি জাহান প্রমুখ।

এন এস

সম্পর্কিত খবর