শিরোনাম
ডিএমপির অভিযানে গ্রেফতার ৪১৪সোনার দাম কমলনোবেল জয়ীদের নাম ঘোষণা শুরু আজরাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখতে চান ব্যবসায়ীরা২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু, ভর্তি ২০৮৯ফের বাড়ল এলপিজির দাম৯২% পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্যফারইস্ট ইসলামী লাইফের জমি দখলের অভিযোগদেলোয়ারের বিরুদ্ধে কঠোর হচ্ছে আইডিআরএব্যাংকিং অ্যাপ ব্যবহারকারী বেড়েছে ১ কোটি ৩৮ লাখদেড় ঘণ্টায় ৩ ভূমিকম্প, কাঁপল দেশমেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার ৭ গোলবিশ্ব অর্থনীতির ভারসাম্য এশিয়ার দিকে: সিপিডি চেয়ারম্যান৩-৪ গুণ দামে জ্বালানি কিনতে বাধ্য হচ্ছি: তথ্যমন্ত্রীহামে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১১৫৩
down of head

ইবনে সিনার ইপিএস বেড়েছে ২৮%

চলতি হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) মুনাফা বেড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি লিমিটেডের। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় ২৮ শতাংশের বেশি বেড়েছে। কোম্পানিটির সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় বৃহস্পতিবার এ প্রতিবেদন অনুমোদন দেয়া হয়।

তথ্যমতে, চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথমার্ধে ঔষধ ও রসায়ন খাতের কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ১০ টাকা ৪৯ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যেখানে আয় ছিল ৮ টাকা ১৯ পয়সা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির ইপিএস বেড়েছে ২ টাকা ৩০ পয়সা বা ২৮ শতাংশের বেশি।

অন্যদিকে দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ৫ টাকা ৯৭ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যেখানে আয় ছিল ৪ টাকা ৯৫ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭৪ টাকা ৪৯ পয়সায়। এককভাবে যা ৭৪ টাকা ৯৯ পয়সা।

৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরের জন্য ৪৭ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ইবনে সিনা। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ১৫ টাকা ৬৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১২ টাকা ৫৬ পয়সা। সমাপ্ত হিসাব বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ৬৮ টাকা ৬৯ পয়সায়।

 

সম্পর্কিত খবর