শিরোনাম
সূচক বাড়ল, লেনদেন ৫৩৩ কোটি টাকাডলার পতনে বেড়েছে স্বর্ণের দামব্রাজিল ছয়ে, পর্তুগাল উঠল পাঁচে২২ দিনের নিষেধাজ্ঞা, চড়া ইলিশের দামবৈদেশিক ঋণের টাকা এফসি হিসাবে রাখার সুযোগসেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮ দশমিক ৩৪ শতাংশডেঙ্গুতে ৮ মৃত্যু, ভর্তি ১,৮৬০দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, প্রজ্ঞাপন জারিইন্দোনেশিয়ায় রপ্তানি বাড়াতে চায় বাংলাদেশবিডি ল্যাম্পসের বোর্ড সভা ১৪ অক্টোবরসূচকের উত্থানে চলছে লেনদেনওয়াইম্যাক্স ইলেকট্রোডের বোর্ড সভা ১৫ অক্টোবরকোটি টাকা ইস্যুতে আসলামের নিয়োগ বাতিল!বীমা দাবির চেক দিয়েছে এনআরবি লাইফডিজিটাল প্রতারণা শনাক্তে এআই ব্যবহারের ওপর জোর ডিএসই চেয়ারম্যানের
down of head

ইউরোপিয়ানদের উচ্চমূল্যে জ্বালানি ব্যবহার করতে হবে

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সতর্কতা দিয়ে বলেছেন, যদি রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমারা অব্যহত নিষেধাজ্ঞা দিতে থাকে তাহলে জ্বালানি বাজারে এর মারাত্বক বিরূপ প্রভাব পড়বে। ইউরোপিয়ানদের উচ্চমূল্যে জ্বালানি ব্যবহার করতে হবে।

সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে রাশিয়ার সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে একটি আলোচনায় এমন সতর্কতা দিয়েছে রুশ প্রেসিডেন্ট।

পুতিন বলেছেন, হ্যাঁ, আমরা জানি যে ইউরোপিয়ানরা রাশিয়ার জ্বালানির বিকল্প পাওয়ার চেষ্টা করছে। যদিও আমরা মনে করি, এরকম কিছু স্টক মার্কেটে গ্যাসের মূল্য বৃদ্ধি করবে এবং গ্রাহকদের বাড়তি খরচ করতে হবে।

তিনি আরও বলেন, এসব কিছু আবারও দেখিয়েছে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা যারা দেয় সেসব দেশের উপরই নিষেধাজ্ঞার প্রভাব বেশি পড়ে। আরও নিষেধাজ্ঞা দেওয়া হলে, খুব সম্ভবত আরও কঠিন, কোনো সন্দেহ ছাড়া, বিশ্বের জ্বালানি বাজারের ওপর বিপর্যয়কর প্রভাব পড়বে।

এদিকে গত বছর পুরো ইউরোপের চাহিদার মোট ৪০ ভাগ গ্যাস রপ্তানি করেছে রাশিয়া।

কিন্তু রাশিয়া ইউক্রেনে হামলা চালানোয় রাশিয়ার জ্বালানি ব্যবহার কমিয়ে দেওয়ার পরিকল্পনা করছে পশ্চিমা দেশগুলো।

সম্পর্কিত খবর