শিরোনাম
icon ৬০ দিনের মধ্যে মিলবে স্টার্টআপ কোম্পানির নিবন্ধন icon হামে আরও এক শিশুর মৃত্যু, আক্রান্ত ১,০৮৪ icon ডেঙ্গুতে হাসপাতালে আরও ১,৬৩৩ জন icon ৪৫ কোটি ডলারের ঋণ পাচ্ছে বাংলাদেশ icon যমুনা ব্যাংকের নতুন চেয়ারম্যান মাহমুদুল হক icon ডিএসইতে ব্যাংক খাতের দাপট, দর বেড়েছে ১৫ কোম্পানির icon ইউরোপে নতুন শুল্ক, চাপে চীনা ই-কমার্স icon মজুরি বোর্ড গঠনের ঘোষণা, আন্দোলন নয় icon বাজার মূলধন কমেছে ৭ হাজার কোটি টাকা icon ঢাকায় বাস রুটে বড় পরিবর্তন icon মালয়েশিয়াগামীদের মেডিকেল ফি ৮ হাজার icon ২০৩০ পর্যন্ত কর অব্যাহতি চায় ডিবিএ icon কোন বোর্ডে পাসের হার কত? icon সোনার দামে বড় পতন icon এইচএসসিতে পাসের হার ৫২.১২ শতাংশ icon কৃষিঋণ মওকুফে চাঙা গ্রামীণ অর্থনীতি icon এইচএসসির ফল প্রকাশ আজ, জানবেন যেভাবে icon সংঘাত দীর্ঘ হলে বাড়বে মূল্যস্ফীতি icon কমলা শাড়িতে মোহনীয় পরীমনি icon ডেঙ্গুতে মৃত্যু ৩, হাসপাতালে ভর্তি ১,২৬২ icon বাংলাদেশ-জাপান সহযোগিতা বাড়ানোর আলোচনা icon পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু icon রূপপুরে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু icon কমলো সোনার দাম icon এলডিসি উত্তরণে সময় বাড়ল ৩ বছর
down of head

ইউক্রেন ইস্যুতে জরুরি বৈঠক করতে নিরাপত্তা পরিষদকে অনুরোধ পশ্চিমা দেশগুলোর

ইউক্রেন ইস্যুতে জরুরি বৈঠকের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে অনুরোধ জানিয়েছে পশ্চিমা দেশগুলোকে।

যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, আলবেনিয়া, নরওয়ে ও আয়ারল্যান্ড বৃহস্পতিবার এ অনুরোধ জানিয়েছে। খবর বিবিসি ও আলজাজিরার।

এক টুইটে ব্রিটিশ কূটনৈতিক মিশন জাতিসংঘকে বলেছে, রাশিয়া যুদ্ধাপরাধ করছে। বেসামরিক নাগরিকদের তারা হামলার লক্ষ্যবস্তু করেছে। ওই টুইটে ব্রিটিশ কূটনৈতিক মিশন আরও বলেছে, ইউক্রেনে রাশিয়ার অবৈধ যুদ্ধ আমাদের সবার জন্য হুমকি।’

কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবারই নিরাপত্তা পরিষদের জরুরি সেশন হতে পারে।

এর আগের দিন রাশিয়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভোট পিছিয়ে দিতে আবার আহ্বান জানিয়েছে। ইউক্রেনে মানবিক পরিস্থিতি নিয়ে খসড়া প্রস্তাবের ওপর ওই ভোট হওয়ার কথা।

ইউক্রেনে রাশিয়ার হামলার পর দিন গত ২৫ ফেব্রুয়ারি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য দেশের মধ্যে ১১ দেশ হামলার নিন্দা জানিয়ে ভোট দেয়। তবে রাশিয়া এতে ভেটো দেয়। ২ মার্চ সাধারণ পরিষদ রাশিয়ার হামলার নিন্দা জানিয়ে প্রস্তাব অনুমোদন করেছে। এই প্রস্তাবের পক্ষে ১৪১ ভোট পড়েছে। বিপক্ষে পড়েছে পাঁচ ভোট। অনুপস্থিত থেকেছে ৩৫ দেশ।

সম্পর্কিত খবর