শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

ইউক্রেনে রুশ আক্রমণকে ‘যুদ্ধ’ বলে মন্তব্য করল তুরস্ক

ইউক্রেনে রাশিয়ার আক্রমণকে ‘যুদ্ধ’ বলে অভিহিত করেছে তুরস্ক।

এই ঘটনাকে ‘রুশ আক্রমণ ইস্যুতে তুরস্কের ‘কথার সুরে পরিবর্তন’ হিসেবে অভিহিত করছে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স।

গণমাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়েছে, মস্কোর সঙ্গে সুসম্পর্ক থাকার কারণে এতদিন পর্যন্ত তুরস্ক রাশিয়ার আক্রমণকে ‘যুদ্ধ’ হিসেবে উল্লেখ করেনি। মস্কোর আক্রমণকে ‘যুদ্ধ’ বলার ফলে— ন্যাটো সদস্য তুরস্ক এখন আন্তর্জাতিক আইন মেনে কৃষ্ণ সাগরে রাশিয়ার যুদ্ধজাহাজ প্রবেশ নিয়ন্ত্রণ করতে পারবে।
প্রসঙ্গত, ভূমধ্যসাগর থেকে রাশিয়া তুরস্কের নিয়ন্ত্রণাধীন দুটি প্রণালী দিয়ে তাদের যুদ্ধজাহাজগুলো কৃষ্ণসাগরে নিচ্ছে ইউক্রেনে আক্রমণের উদ্দেশ্যে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বারবার তুরস্কের প্রতি রাশিয়ার যুদ্ধজাহাজ আটকানোর অনুরোধ জানাচ্ছেন। কিন্তু রবিবারের আগ পর্যন্ত তুরস্ক বলে আসছিল—আন্তর্জাতিক আইনের বাধ্যবাধকতার কারণে তারা রাশিয়ার যুদ্ধজাহাজগুলো আটকাতে পারছেন না।

১৯৩৬ সালের মন্ট্রেক্স চুক্তি অনুযায়ী বসফরাস এবং দার্দেনেলিস প্রণালীর কর্তৃত্ব তুরস্কের হাতে রয়েছে। চুক্তির বিধান অনুসারে, নিরাপত্তার ঝুঁকি মনে করলে কিংবা যুদ্ধের জন্য এই প্রণালী দিয়ে কোনো দেশ জাহাজ নিলে তুরস্ক জাহাজ আটকাতে পারবে।

ইউক্রেনে রাশিয়ার আক্রমণের চতুর্থ দিন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান রাশিয়াকে অবিলম্বে ‘যুদ্ধ’ বন্ধ ঘোষণা দিয়ে যুদ্ধবিরতি চুক্তির আহ্বান জানিয়েছেন।

এর আগে শুক্রবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী কাজাখস্তানে এক কর্মসূচিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছিলেন, আন্তর্জাতিক আইনের বাধ্যবাধকতার কারণে রুশ জাহাজগুলো তারা আটকাতে পারছেন না। সেই বিধানটি হলো- কোনো দেশ চাইলে নিজস্ব ঘাঁটিতে যুদ্ধজাহাজ নিতে পারবে। কৃষ্ণসাগরে রাশিয়ার নৌঘাঁটি রয়েছে। ফলে তারা রাশিয়ার জাহাজ আটকাতে পারছেন না।

সম্পর্কিত খবর