শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

আগামী নির্বাচন গ্রহণযোগ্য করার সর্বোচ্চ চেষ্টা হবে : সিইসি

সদ্য নিয়োগ পাওয়া প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘নির্বাচন সব সময় একটি চ্যালেঞ্জ, আগামী নির্বাচন গ্রহণযোগ্য করার সর্বোচ্চ চেষ্টা করা হবে।’

আজ রোববার বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে নতুন প্রধান নির্বাচন কমিশনার সংবাদকর্মীদের সামনে এ কথা বলেন। এর আগে বিকেল সাড়ে ৪টায় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী নতুন সিইসি ও অপর ইসিদের শপথবাক্য পাঠ করান।

সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘শপথ নেওয়ার পর থেকেই আমাদের দায়িত্ব শুরু হয়েছে। আমরা সবাই মিলে বসে ভাব বিনিময় কবর এবং করণীয় নির্ধারণ করব।’

ভোটারদের আস্থা ফিরিয়ে আনার জন্য আপনারা কী পদক্ষেপ নেবেন, এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘সংবিধান অনুযায়ী আমরা দায়িত্ব পালনের চেষ্টা করব। নির্বাচন সবসময়ই একটি চ্যালেঞ্জ, আমরা আগামী নির্বাচনকে গ্রহণযোগ্য করতে সর্বোচ্চ চেষ্টা করব।’

কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘শপথের প্রতি অনুগত থেকে দায়িত্ব পালনের সর্বোচ্চ চেষ্টা করা হবে।’

শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর। এ সময় উপস্থিত ছিলেন আপিল বিভাগের বিচারপতি মো. নুরুজ্জামান, এম ইনায়েতুর রহিম ও বিচারপতি ওবায়দুল হাসান প্রমুখ।

এর আগে গতকাল শনিবার সিইসি হিসেবে সাবেক সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়ালকে নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। একই সঙ্গে চার কমিশনারকেও নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত আলাদা দুটি প্রজ্ঞাপন জারি করা হয়। সংবিধানের ১১৮(১) অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে রাষ্ট্রপতি এ নিয়োগ দিয়েছেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

নিয়োগপ্রাপ্ত চার কমিশনার হলেন, সাবেক জেলা ও দায়রা জজ রাশিদা সুলতানা, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবীব খান, সাবেক সিনিয়র সচিব মো. আলমগীর এবং সাবেক সিনিয়র সচিব আনিছুর রহমান।

সম্পর্কিত খবর