শিরোনাম
icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ icon দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল icon লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস icon দরপতনের শীর্ষে এএফসি অ্যাগ্রো বায়োটেক
down of head

আ.লীগ সভাপতির মাথা ফাটালেন সাধারণ সম্পাদক

চুয়াডাঙ্গায় আলমডাঙ্গা উপজেলায় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মিনারুলের মাথা ফাটিয়ে দিয়েছেন সাধারণ সম্পাদক জামাল।

সোমবার সন্ধ্যায় আলমডাঙ্গার ভাংবাড়িয়া বাজারে এ ঘটনা ঘটে। আহত মিনারুল ইসলামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি উপজেলার ভাংবাড়িয়া গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে এবং ভাংবাড়িয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

জানা গেছে, উপজেলার ভাংবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে সোমবার দুপুরে স্কুলমাঠে আলোচনায় বসেন এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মিনারুল ইসলাম ও সাধারণ সম্পাদক জামাল উদ্দিন। একপর্যায়ে স্কুলের কমিটি গঠন নিয়ে দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। এ সময় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মিনারুল ইসলামের মুখে ঘুষি মেরে দেন সাধারণ সম্পাদক জামাল উদ্দিন।

পরে সন্ধ্যায় ভাংবাড়িয়া বাজারের একটি চায়ের দোকানে বসেছিলেন সভাপতি মিনারুল ইসলাম। এ সময় সাধারণ সম্পাদক জামাল উদ্দিন ও তার ছেলে শুভ বাঁশের লাঠি দিয়ে মিনারুলের মাথায় আঘাত করেন। রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে মিনারুল ইসলামকে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ব্যাপারে ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক জানান, ভাংবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নিয়ে স্কুল মাঠে আলোচনা চলছিল। আলোচনার মধ্যেই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন উত্তেজিত হয়ে সভাপতি মিনারুলের গালে ঘুষি মেরে দেন। পরে সন্ধ্যার দিকে পুনরায় পরিকল্পিতভাবে সাধারণ সম্পাদক জামাল ও তার ছেলে শুভ বাঁশের লাঠি দিয়ে মিনারুলের মাথা ফাটিয়ে দেন।

 

 

সম্পর্কিত খবর