শিরোনাম
বীমা দাবির চেক দিয়েছে এনআরবি লাইফডিজিটাল প্রতারণা শনাক্তে এআই ব্যবহারের ওপর জোর ডিএসই চেয়ারম্যানেরডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, ভর্তি ১,৯৯৬২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীপতনে শেষ ডিএসইর লেনদেনপ্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকেরএশিয়ার বড় বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছেনির্ধারিত দামে এলপিজি না মিললে ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টাশিশুদের প্রতিভা বিকাশে সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রীমৌসুমি বায়ুর বিদায়, সাগরে লঘুচাপের আভাসডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪৭ওয়াহাজের সঙ্গে ফারিয়ার নজরকাড়া সাজশাহজালালে ৬৩১ কার্টন সিগারেট জব্দরপ্তানি স্বাভাবিক, কমল তেলের দামস্টক এক্সচেঞ্জে সরাসরি কোম্পানি তালিকাভুক্তির বিধিনিষেধ প্রত্যাহার
down of head

আ.লীগের বিজয় কেউ ঠেকাতে পারবে না : কাদের

আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশের কোন রাজনৈতিক প্রতিপক্ষই আওয়ামী লীগের বিজয় ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শনিবার সকালে পাবনা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগকে কেউ পরাজিত করতে পারবে না, যদি না নিজেরা নিজেদের পরাজিত করে। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

এ সময় আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান সেতুমন্ত্রী। পাশাপাশি শেখ হাসিনার উন্নয়নের বিরুদ্ধে দেশবিদেশে ষড়যন্ত্র চলছে উল্লেখ করেও সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐকবদ্ধ থাকতে হবে। আওয়ামী লীগের ঐক্যই হচ্ছে আওয়ামী লীগের মূল শক্তি।’

দলের নেতাকর্মীদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘আগামী নির্বাচনে নতুন চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে যেতে হবে, দলকে আরও আধুনিক ও শক্তিশালী করে গড়ে তুলতে হবে।’

ত্যাগীদের বাদ দিয়ে বসন্তের কোকিলদের নেতা বানালে দল দুর্বল হয়ে যাবে উল্লেখ করে খারাপ লোকদের কোনভাবেই নেতা না বানানোর জন্য হুঁশিয়ার করে দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। দুঃসময়ের কর্মীদেরকে দলের প্রাণ হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, বসন্তের কোকিলদের আশ্রয় প্রশ্রয় দেওয়া যাবে না।

পাবনা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. রেজাউল রহিম লালের সভাপতিত্বে সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান, খায়রুজ্জামান লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক ডক্টর হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাক্তার রোকেয়া সুলতানাসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় সংসদ সদস্যগণ।

 

 

সম্পর্কিত খবর