শিরোনাম
icon সোনার দামে বড় পতন icon ঢাকাসহ ৮ জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন icon ছেলের সঙ্গে জলকেলিতে অপু বিশ্বাস icon স্বর্ণের দাম আরও কমল icon বিশ্ববাজারে সোনার দাম আরও কমলো icon পোশাকশ্রমিকদের নূন্যতম মজুরি ১৭ হাজার টাকা icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন
down of head

আল-জাজিরা বন্ধে ইসরায়েলের সংসদে ভোট

ইসরায়েলে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার কার্যক্রম বন্ধ করতে দেশটির সংসদে সর্বসম্মতভাবে ভোট দিয়েছে বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভা। তবে সিদ্ধান্তটি কখন কার্যকর হতে পারে তা নির্ধারণ করা হয়নি। এক সরকারি বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। খবর আল-জাজিরার

ইসরায়েল কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরাকে দেশটির জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে বিবেচনা করছে। এরই মধ্যে নেসেট জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে বিবেচিত বিদেশি সম্প্রচারকদের ইসরাইলে সাময়িকভাবে বন্ধ করার অনুমতি দিয়ে ইসরাইলের সংসদ একটি আইন পাস করার পরে মন্ত্রিসভায় এই ভোট অনুষ্ঠিত হয়।

অনুমোদিত আইন অনুযায়ী নেতানিয়াহু এবং নিরাপত্তা মন্ত্রিসভা ৪৫ দিনের জন্য ইসরায়েলে বিদেশি টিভির কার্যালয় বন্ধ করতে পারবে, যা নবায়নযোগ্য। এটি জুলাইয়ের শেষ পর্যন্ত বা গাজায় বড় সামরিক অভিযান শেষ না হওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

এদিকে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আল-জাজিরাকে উস্কানিমূলক গণমাধ্যম বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, ইসরাইলে উস্কানিমূলক চ্যানেল আল-জাজিরা বন্ধ করে দেওয়া হবে।

এন এস

সম্পর্কিত খবর