শিরোনাম
icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ icon দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল icon লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস icon দরপতনের শীর্ষে এএফসি অ্যাগ্রো বায়োটেক
down of head

আমিন মোহাম্মদ কনস্ট্রাকশনের সঙ্গে বার্জার পেইন্টসের চুক্তি

দেশের স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান আমিন মোহাম্মদ গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান আমিন মোহাম্মদ কনস্ট্রাকশন লিমিটেডের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে বিশ্বখ্যাত রং উৎপাদনকারী প্রতিষ্ঠান বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড।

সোমবার রাজধানীর ধানমন্ডিতে আমিন মোহাম্মদ গ্রুপের করপোরেট অফিসে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

আমিন মোহাম্মদ কনস্ট্রাকশন লিমিটেডের পক্ষে আমিন মোহাম্মদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. রমজানুল হক নিহাদ ও বার্জার পেইন্টস বাংলাদেশের পক্ষে ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) মহসিন হাবিব চৌধুরী চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

এ সময় আমিন মোহাম্মদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. রমজানুল হক নিহাদ বলেন, ‘আমরা কখনো মানের সঙ্গে আপস করি না। আমাদের বিভিন্ন প্রজেক্টের যত ধরনের সামগ্রী ব্যবহার করা হয়, সবগুলোই দেশসেরা প্রতিষ্ঠান থেকে নেয়া হয়। বার্জার পেইন্টসের রং ও নিঃসন্দেহে মানসম্পন্ন। সে জন্য আমিন মোহাম্মদ কনস্ট্রাকশনের সব প্রকল্পে আমরা বার্জার থেকে উন্নতমানের রং ব্যবহার করব বলেই এ চুক্তি স্বাক্ষর করছি।’

বার্জার পেইন্টসের ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) মহসিন হাবিব চৌধুরী বার্জার বাংলাদেশ নিয়ে সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরে বলেন, রঙের ব্যাপারে আমাদের কোনো বিকল্প নেই। ক্রেতাদের সন্তুষ্টির জন্য আমরা আধুনিক ও উন্নত প্রযুক্তির মাধ্যমে রং তৈরি করছি। সুতরাং ক্রেতারা আমাদের কাছ থেকে রং নিয়ে নিশ্চিন্তে থাকেন। আমিন মোহাম্মদ কনস্ট্রাকশনের সঙ্গে এ চুক্তি স্বাক্ষরিত হওয়ায় তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- আমিন মোহাম্মদ ফাউন্ডেশন লিমিটেডের নির্বাহী পরিচালক (অপারেশনস) মোহাম্মদ তানভীরুল ইসলাম, মহাব্যবস্থাপক (অর্থ ও হিসাব) ইলিয়াস আমীন, আমিন মোহাম্মদ কনস্ট্রাকশন লিমিটেডের হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মো. রাশেদুজ্জামান, হেড অব সাপ্লাই চেইন আহসান হাবীব, ব্যবস্থাপক (কমার্শিয়াল) সৈয়দ আব্দুল আজিজ জন, বার্জার পেইন্টসের মহাব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) একেএম সাদেক নেওয়াজ, হেড (প্রজেক্ট প্রোলিংকস এক্সপেরিয়েন্স জোন) শাব্বির আহমাদ, ন্যাশনাল সেলস ম্যানেজার মো. হাসানুজ্জামান, হেড প্রোলিংকস (বিক্রয় ও বিপণন) মো. তারিকুল ইসলাম, ম্যানেজার টেকনো কমার্শিয়াল আব্দুল্লাহ আল মাহমুদ, এরিয়া ম্যানেজার মোহাম্মদ হুমায়ূন কবির।

উল্লেখ্য, এ চুক্তির আওতায় আমিন মোহাম্মদ কনস্ট্রাকশন লিমিটেড সব ধরনের সরকারি ও বেসরকারি ঠিকাদারি কাজে বার্জার পেইন্টসের রং ব্যবহার করবে। বার্জারও আমিন মোহাম্মদ কনস্ট্রাকশনকে সর্বোচ্চ মান বজায় রেখে রং সরবরাহ করবে।

সম্পর্কিত খবর