শিরোনাম
icon বেস্ট ইসলামী লাইফের ব্যবসা পরিকল্পনা সভা icon সফটওয়্যার জটিলতায় বন্ধ সঞ্চয়পত্র বিক্রি icon ৪ দিন বন্ধ পদ্মা ব্যাংকের সব সেবা icon ১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের ক্ষতি icon বরিশালে পপুলার লাইফের চেক বিতরণ ও আলোচনা icon খেলাপি ঋণ ২০ শতাংশে নামাতে বাংলাদেশ ব্যাংকের বহুমুখী উদ্যোগ icon হাম ও উপসর্গে ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৩৮ icon পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: ডিএই icon এম.এল. ডাইংয়ের এজিএম ২৪ ডিসেম্বর icon প্যারামাউন্ট টেক্সটাইলের পর্ষদ সভা ৩০ নভেম্বর icon ব্যাংক পর্ষদে মন্ত্রী-এমপি নিষিদ্ধের প্রস্তাব icon সূচক ঊর্ধ্বমুখী, লেনদেন ১,২২০ কোটি icon মেডিকেল ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর icon শাসনগত ব্যর্থতার দায় শ্রমিকের নয়: সিপিডি icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৩৩৫ জন গ্রেপ্তার icon সমৃদ্ধ দেশ গড়তে এসএমই খাতের বিকল্প নেই: প্রধানমন্ত্রী icon এলিট গার্মেন্টস থেকে ঋণ নেবে আইএসএন icon পর্ষদ না দিলে ইসলামী ব্যাংকে ঢুকতে পারবেন না প্রশাসক icon ৮৪ মিশনে শিক্ষাভাতা পুনর্নির্ধারণ, সর্বোচ্চ ৪৭ লাখ icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৬৪১ কোটি টাকার icon ধনীদের চেয়ে গরিবের ভ্যাটের বোঝা ৭ গুণ বেশি: র‍্যাপিড icon মতিন স্পিনিংয়ের উদ্যোক্তা পরিচালকের শেয়ার ক্রয়ের ঘোষণা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে icon জাতীয় এসএমই পণ্য মেলায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
down of head

আবারো ৫৯৫ টাকায় গরুর মাংস বিক্রি করবেন খলিল

খলিলুর রহমানের সঙ্গে সংবাদ সম্মেলনে মিরপুরের ব্যবসায়ী উজ্জ্বল ও পুরান ঢাকার নয়ন আহমেদও উপস্থিত ছিলেন। তারাও সরকারি মূল্যের চেয়ে কম দামে মাংস বিক্রি করবেন বলে জানিয়েছেন।

রাজধানীর উত্তর শাহজাহানপুরের ব্যবসায়ী খলিলুর রহমান আগামী ২০ রমজান পর্যন্ত আবারও ৫৯৫ টাকা কেজিতে গরুর মাংস বিক্রির ঘোষণা দিয়েছেন।

আজ রবিবার রাজধানীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে ‘ব্যক্তিপর্যায়ে সাশ্রয়ী মূল্যে গরুর মাংস বিক্রি’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

এর আগে গত বৃহস্পতিবার খলিলুর রহমান মাংসের দাম কেজিতে ১০০ টাকা বাড়িয়ে দিয়েছিলেন। এতে নানা প্রতিক্রিয়া শুরু হয়।

খলিলুর রহমান বলেন, ‘২০ রমজান পর্যন্ত আবার ৫৯৫ টাকা কেজিতে মাংস বিক্রি করব। তবে প্রতিদিন ২০টির বেশি গরু জবাই দেব না। সকাল ৭টা থেকে বিকাল ৩টা পর্যন্ত মাংস বিক্রি করা হবে।’

তিনি বলেন, ‘আমি কথা দিয়েছিলাম রমজানে এই দামে মাংস বিক্রি করব। কিন্তু গরুর দাম বেশি পড়ায় আমিও মাংসের দাম বাড়িয়েছিলাম। তাতে নানা প্রতিক্রিয়া এসেছে।’

খলিলুর রহমানের সঙ্গে সংবাদ সম্মেলনে মিরপুরের ব্যবসায়ী উজ্জ্বল ও পুরান ঢাকার নয়ন আহমেদও উপস্থিত ছিলেন। তারাও সরকারি মূল্যের চেয়ে কম দামে মাংস বিক্রি করবেন বলে জানিয়েছেন।

ব্যবসায়ী উজ্জ্বল বলেন, ‘রমজানে ৫৯৫ টাকা কেজিতে গরুর মাংস বিক্রির প্রতিশ্রুতি দিয়েছিলাম। এখন গরুর দাম বেশি পড়ছে। তাই কেজিতে ৩৫ টাকা বাড়াতে হয়েছে।’

তিনি বলেন, ‘রমজানের বাকি দিনগুলোয় ৬৩০ টাকা কেজিতে গরুর মাংস বিক্রি করব।’

পুরান ঢাকার নয়ন আহমেদ বলেন, ‘আমি হাড়যুক্ত মাংস ৫৭০ টাকা কেজিতে এবং শুধু মাংস ৬৫০ টাকা কেজিতে বিক্রি করছি। কিন্তু গরুর দাম বেড়ে যাওয়ায় এই দামের মধ্যে মাংস বিক্রি করা চ্যালেঞ্জিং হয়ে গেছে। তারপরও রমজানে এই দামেই বিক্রি করব।’

সংবাদ সম্মেলনে ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান বলেন, ‘আমরা এসব ব্যবসায়ীর ব্যবসার প্রচারণার জন্য এখানে ডেকে আনিনি। এমনও না যে তাদের চাপ দিয়ে এখানে আনা হয়েছে। তারা গরুর মাংসের বাজারে বড় পরিবর্তন এনেছেন। এখন নানামুখী চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছেন। তাদের কথা শুনতে চেয়েছি। মাংসের দাম নির্ধারণ তারা নিজেরাই করবেন। ব্যবসা তাদের। লাভ লোকসানও তাদের।’

তিনি আরও বলেন, ‘আমাদের পক্ষ থেকে সব ব্যবসায়ীর জন্য বার্তা স্পষ্ট। আর তা হলো- কৃষি বিপণনের নির্ধারিত দামের মধ্যে থেকে মাংস বিক্রি করুন। এই তিন ব্যবসায়ী পারলে, এটা সবার পক্ষেই সম্ভব। সেক্ষেত্রে এসব ব্যবসায়ীরা যেভাবে ইতিবাচক মানসিকতা নিয়ে এগিয়ে এসেছেন, সব ব্যবসায়ীকে এভাবে এগিয়ে আসতে হবে। তাহলে বাজারে স্বস্তি আসবে।’

বাজারে এখন কেজি প্রতি ৭৫০ টাকার আশপাশে মাংস বিক্রি হচ্ছে। এর আগে গত বছরের শেষ দিকে বাজারে যখন প্রতি কেজি গরুর মাংস ৭০০ থেকে ৭৫০ টাকায় বিক্রি হচ্ছিল, তখন কম দামে মাংস বিক্রি করে আলোচনায় আসেন খলিলুর রহমান।

সম্পর্কিত খবর