শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

আবারো ধাক্কা খেলেন ট্রাম্প

‘সুপার টুইসডে’র আগে নির্বাচনি প্রচারণা চালাতে গিয়ে আবারো ধাক্কা খেলেন রিপাবলিকান দলের সম্ভাব্য প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ক্যাপিটল হিল দাঙ্গায় তার ভূমিকার কারণে যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের একজন বিচারক বুধবার ট্রাম্পের প্রাইমারি ব্যালট বাতিল ঘোষণা করেছেন। খবর এএফপির।

এর আগে যুক্তরাষ্ট্রের আরও কয়েকটি অঙ্গরাজ্যে এ ধরনের আদেশের পর ইলিনয়ের কুক কাউন্টি জজ ট্রেসি পোর্টার একই ধরনের আদেশ দিলেন। এ ছাড়া কলোরাডো অঙ্গরাজ্যের একটি রুলিং এখনও যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে অপেক্ষমান রয়েছে।

২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা হামলা চালালে তার বিরুদ্ধে বিদ্রোহ উসকে দেওয়ার অভিযোগ ওঠে। এরপর কলোরাডোর আদালত ট্রাম্পকে প্রেসিডেন্সয়াল প্রাইমারিতে অযোগ্য ঘোষণা করে। এ মাসের শুরুতে কলোরাডোর আদালতের সেই রুলিংটি নিয়ে হাইকোর্ট সন্দেহ প্রকাশ করে সংকেতও দেয়। তবে ইলিনয় অঙ্গরাজ্যের আদালতের সিদ্ধান্তকে ‘অন্যায্য ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে প্রতিবাদ জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

এ বিষয়ে ট্রাম্পের নির্বাচনি প্রচার অফিস এই আদেশের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছে। এক বার্তায় বলা হয়, এর মাধ্যমে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্যালটে তার অধিকার থেকে তাকে বঞ্চিত করতে ডেমোক্রেট দলের সামনের সারির নেতারা নির্বাচনে হস্তক্ষেপ করছে।

এদিকে, প্রত্যাশিত পাল্টা ব্যবস্থার মুখে আপিলের জন্য ইলিনয়ের বিচারক আগামী শুক্রবার নাগাদ তার সিদ্ধান্ত স্থগিত রেখেছেন। এ ব্যাপারে ট্রাম্পের নির্বাচনি অফিস থেকে বলা হয়, এই সময়ের মধ্যে ডোনাল্ড ট্রাম্প ব্যালটে থাকবেন এবং তার ‘মেইক আমেরিকা গ্রেট এগেইন’ প্রচারণা চালিয়ে যাবেন। নির্বাচনি প্রচারণায় তিনিই এগিয়ে আছেন।

আগামী ৫ মার্চ যুক্তরাষ্ট্রের কলোরাডোসহ আরও এক ডজনেরও বেশি রাজ্যে অনুষ্ঠিত হবে প্রেসিডেন্সিয়াল প্রাইমারি। ‘সুপার টুইসডে’ হিসেবে পরিচিত এই দিনটির আগেই সুপ্রিমকোর্ট তার কাঙ্ক্ষিত রুলিং দেবে বলে আশা করা হচ্ছে।

সম্পর্কিত খবর