নতুন সম্পর্কে সেলিনা গোমেজ
ডিজনির হাত ধরে উঠে আসা জনপ্রিয় পপ তারকা সেলিনা গোমেজ ‘ব্যেবি’ খ্যাত তারকা জাস্টিন বইবারের সাথে দীর্ঘ প্রেমের ইতি টেনে নতুন সম্পর্কে জড়িয়েছিলেন। তবে টেকেনি সেই সম্পর্কও। জাস্টিন বিয়ে করে হয়েছেন পুরো দস্তুর সংসারী। অন্যদিকে সেলিনা জড়িয়েছেন নতুন সম্পর্কে।
বেশ কয়েক মাস আগে ‘ওয়ান ডিরেকশন’ ব্যান্ডের প্রাক্তন সদস্য জায়ান মালিকের সঙ্গে নাম জড়ায় সেলিনার। শোনা যায়, জায়ানের সঙ্গে প্রেম করছেন তিনি। তবে সম্প্রতি নাকি চিড় ধরেছে সেই সম্পর্কে। গায়িকার সমাজমাধ্যমের পাতা থেকেই মিলল সেই প্রমাণ।
বর্তমানে ‘অনলি মার্ডার ইন দ্যা বিল্ডিং’ গানের তারকা প্রেম করছেন সংগীত পরিচালক বেণি ব্লাঙ্কো সাথে। গত ডিসেম্বরে তিনি তার নতুন প্রেমের ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের জানিয়েছিলেন।
শুক্রবার ‘অ্যাপল মিউজিক ওয়ান’ কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি তার নতুন প্রেম নিয়ে জীবনের সুখকর মুহূর্ত পার করছেন বলে জানিয়েছেন। ‘নতুন সম্পর্কে জড়িয়ে সুখে আছি, নিরাপদ বোধ করছি’ বলে জানিয়েছিলেন সেলেনা। ওই সাক্ষাৎকারে তার প্রেমের সম্পর্ক নিয়ে বিস্তর আলোচন আলোচনা হলেও তিনি তার প্রেমিক বেণি ব্লাঙ্কোর নাম বলেননি।
তিনি আর বলেন, ‘খুব বেশি বিশদে না গিয়ে, আমি মনে করি যে আপনাকে সম্মান করে এমন কারো সাথে সম্পর্কে থাকা সত্যিই গুরুত্বপূর্ণ এবং যে আপনাকে বোঝে এমন একজনের উপর নির্ভর করাও সত্যিই সুন্দর’।
বৃহস্পতিবার সেলিনার একক গান ‘লাভ অন’ প্রকাশের প্রতিক্রিয়ায় ভক্তদের উদ্দেশ্যে ইন্সটাগ্রামে বলেন, ‘ব্লাঙ্কো সাথে সম্পর্ক তার সাথে হওয়া এখন পর্যন্ত সবচেয়ে সুখকর অনুভূতি।



