আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন : জনতা ব্যাংক
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জনতা ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান ড. এসএম মাহফুজুর রহমান, এমডি ও সিইও বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুছ ছালাম আজাদ, পরিচালনা পর্ষদের পরিচালক মেশকাত আহমেদ চৌধুরী, কেএম সামছুল আলম, মো. আব্দুল মজিদ এবং ডিএমডি মো. আসাদুজ্জমান কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।



