আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন : রূপালী ব্যাংক
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক লিমিটেড। ব্যাংকের চেয়ারম্যান কাজী ছানাউল হক ও ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় ডিএমডি মোহাম্মদ জাহাঙ্গীর, মো. শওকত আলী খান ও খান ইকবাল হোসেন উপস্থিত ছিলেন।



