আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন : ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে গতকাল কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হয়। ব্যাংকের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন ম্যানেজিং ডিরেক্টর (চলতি দায়িত্ব) মুহাম্মদ কায়সার আলী। এ সময় অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. ওমর ফারুক খান, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মাকসুদুর রহমান ও ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।



