ঢাবি কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্টার অব এক্সিলেন্স ইন টিচিং অ্যান্ড লার্নিংয়ের উদ্যোগে সম্প্রতি ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের গুণগত মান ও দক্ষতা বৃদ্ধি’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। সেন্টারের পরিচালক অধ্যাপক ড. সাবিতা রিজওয়ানা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় ‘ফাইল ম্যানেজমেন্ট’ বিষয়ে অতিরিক্ত সচিব মো. জাফর ইকবাল, ‘শিক্ষক/কর্মকর্তা/কর্মচারী নিয়োগ বোর্ডের নথি প্রস্তুত সংক্রান্ত’ বিষয়ে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মুহাম্মদ মাহবুবুর রহমান, ‘কর্মকর্তার পালনীয় কোড অব কন্ডাক্ট’ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক এবিএম আশরাফুজ্জামান এবং ‘ঢাকা বিশ্ববিদ্যালয় অর্ডারের ভিত্তিতে কর্মকর্তার পালনীয় দায়িত্ব’ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার বক্তব্য দেন। কর্মশালা সঞ্চালনা করেন সেন্টারের অতিরিক্ত পরিচালক ড. এটিএম সামছুজ্জোহা।



