বাটার স্নিকার ফেস্ট ২০২২ ক্যাম্পেইন
ট্রেন্ডসেটারদের জন্য প্রতিদিনের ফ্যাশন স্টেটমেন্ট মানেই নতুন নতুন স্নিকার্স! স্নিকার্স মানেই আরাম, আর তাই ফ্যাশন সচেতন তরুণদের পোশাকের সঙ্গে মানানসই এবং আকর্ষণীয় স্নিকার্সই তাদের প্রথম পছন্দ। নতুন প্রজন্মের মাঝে স্নিকার্সের জনপ্রিয়তা এবং চাহিদার ফলে বিখ্যাত ব্র্যান্ড বাটা এ বছরের ‘স্নিকার ফেস্ট ২০২২’ আয়োজন করেছে ‘নিউ স্টাইলস ফর কুল কমফোর্ট’ থিমে, যাতে রয়েছে নতুন ডিজাইন করা আরামদায়ক ও স্টাইলিশ সব কালেকশন।
‘স্নিকার ফেস্ট ২০২২’-এর অ্যাম্বাসেডর ছিলেন ফারহান আহমেদ জোভান এবং সাফা কবির। জনপ্রিয় এ দুই তরুণ সেলিব্রিটি বাটার ক্যাম্পেইনকে আরো প্রাণবন্ত করে তুলেছে। সেই সঙ্গে ১০ জন নতুন তরুণ মাইক্রো-ইনফ্লুয়েন্সার তাদের সোস্যাল মিডিয়া কনটেন্টের মাধ্যমে বাটার নতুন স্নিকার কালেকশন সবাইকে দেখিয়েছে।



