শিরোনাম
বীমা দাবির চেক দিয়েছে এনআরবি লাইফডিজিটাল প্রতারণা শনাক্তে এআই ব্যবহারের ওপর জোর ডিএসই চেয়ারম্যানেরডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, ভর্তি ১,৯৯৬২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীপতনে শেষ ডিএসইর লেনদেনপ্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকেরএশিয়ার বড় বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছেনির্ধারিত দামে এলপিজি না মিললে ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টাশিশুদের প্রতিভা বিকাশে সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রীমৌসুমি বায়ুর বিদায়, সাগরে লঘুচাপের আভাসডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪৭ওয়াহাজের সঙ্গে ফারিয়ার নজরকাড়া সাজশাহজালালে ৬৩১ কার্টন সিগারেট জব্দরপ্তানি স্বাভাবিক, কমল তেলের দামস্টক এক্সচেঞ্জে সরাসরি কোম্পানি তালিকাভুক্তির বিধিনিষেধ প্রত্যাহার
down of head

আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম

শক্তিশালী ডলার ও মার্কিন ট্রেজারি ইল্ডের ঊর্ধ্বমুখিতার প্রভাবে কয়েক দিন ধরেই নিম্নমুখী ছিল স্বর্ণের দাম। সম্প্রতি মূল্যবান ধাতুটির বাজারদর চার সপ্তাহের সর্বনিম্নে নেমে যায়। তবে গতকাল বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ করা গিয়েছে। কারণ এদিন ডলারের দাম স্থিতিশীল ছিল। বাড়েনি ট্রেজারি ইল্ডও। খবর রয়টার্স।

সংশ্লিষ্টরা বলছেন, স্বর্ণের দাম বাড়লেও তার মাত্রা ছিল স্বল্প। কারণ যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক আগ্রাসীভাবে মুদ্রানীতিতে সংকোচন আনছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল স্পট মার্কেটে আউন্সপ্রতি স্বর্ণের দাম দশমিক ৩০ শতাংশ বেড়েছে। প্রতি আউন্সের মূল্য স্থির হয়েছে ১ হাজার ৮২৪ ডলার ২১ সেন্টে। এর আগের কার্যদিবসে ধাতুটির দাম ১ হাজার ৮১০ ডলার ৯০ সেন্টে নেমে গিয়েছিল, যা ১৯ মের পর সর্বনিম্ন। তবে নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে স্বর্ণের ভবিষ্যৎ সরবরাহ মূল্য দশমিক ২০ শতাংশ কমে ১ হাজার ৮২৭ ডলার ৮০ সেন্টে লেনদেন হচ্ছে।

রয়টার্সের টেকনিক্যাল অ্যানালিস্ট ওয়াং তাও বলেন, স্বর্ণের দাম বেড়ে সর্বোচ্চ ১ হাজার ৮৩২ ডলারে উঠতে পারে। আবার কমলে সর্বনিম্ন ১ হাজার ৮০৮ ডলারে নামতে পারে।

এদিকে স্পট মার্কেটে রুপার দাম দশমিক ৫০ শতাংশ বেড়েছে। প্রতি আউন্স লেনদেন হয়েছে ২১ ডলার ১৬ সেন্টে। প্লাটিনামের দাম উঠেছে ৯৩৬ ডলার ৭৭ সেন্ট পর্যন্ত, যা আগের কার্যদিবসের তুলনায় দশমিক ৪০ শতাংশ বেশি। প্যালাডিয়ামের দাম দশমিক ৪০ শতাংশ বেড়ে ১ হাজার ৮০৪ ডলার ১৭ সেন্টে উন্নীত হয়েছে।

সম্পর্কিত খবর