শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

আইসোলেশনে জেসিন্ডা আর্ডার্ন

করোনাভাইরাসে আক্রান্ত এক নারীর ঘনিষ্ঠ সংস্পর্শে আসার পর স্বেচ্ছা-আইসোলেশনে গেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন। শনিবার নিউজিল্যান্ডের এই প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে তার আইসোলেশনে যাওয়ার তথ্য জানিয়েছে।

করোনা সংক্রমিত ওই ব্যক্তি কেরিকেরি শহর থেকে একটি ফ্লাইটে করে নিউজিল্যান্ডের বৃহত্তম শহর অকল্যান্ডে এসেছিলেন। দেশটির গভর্নর জেনারেল সিন্ডি কিরো গত ২২ জানুয়ারির ওই ফ্লাইটে ছিলেন এবং তিনিও আইসোলেশনে গেছেন।

জেনারেল সিন্ডি কিরো এবং ওই নারী আগামী ৬ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের জাতীয় দিবসের চিত্রগ্রহণের জন্য দেশটির নর্থল্যান্ড অঞ্চলে ছিলেন। জেসিন্ডা আর্ডার্নের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‌প্রধানমন্ত্রী উপসর্গহীন আছেন এবং সুস্থ বোধ করছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরামর্শ অনুযায়ী রোববার তার করোনা পরীক্ষা করা হবে এবং আগামী মঙ্গলবার পর্যন্ত তিনি আইসোলেশনে থাকবেন।

দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা শনিবার এক ডজন ফ্লাইটকে ‌করোনা ঝুঁকিপূর্ণ হিসাবে তালিকাভুক্ত করেছেন। যে কারণে এক বা একাধিক ফ্লাইটের ক্রু করোনা সংক্রমিত হয়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

নিউজিল্যান্ডের কর্মকর্তারা বলেছেন, রোববারই জিনোম সিকোয়েন্সিং সম্পন্ন হবে এবং আক্রান্ত নারীর শরীরে ওমিক্রন ভ্যারিয়েন্ট মিলতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে।

করোনাভাইরাস মহামারি নিয়ন্ত্রণ অথবা এই ভাইরাসের লাগাম টানতে বেশিরভাগ ক্ষেত্রেই সফল হয়েছে নিউজিল্যান্ড। ৫০ লাখ মানুষের এই দেশটিতে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মাত্র ৫২ জন। কিন্তু দেশটিতে ওমিক্রন ভ্যারিয়েন্টের প্রাদুর্ভাব শুরু হওয়ায় আগামী কয়েক সপ্তাহে সংক্রমণ দ্রুত বৃদ্ধি পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সম্পর্কিত খবর