শিরোনাম
icon কমল সোনার দাম icon রমজানে ১০ পণ্য আমদানিতে ঋণসুবিধা icon ১০ দিনে রেমিট্যান্স এলো ১৪০ কোটি ডলার icon জানুয়ারির মধ্যে আইএমএফের কাজ শেষের আশা অর্থমন্ত্রীর icon পুলিশের তিন প্রতিষ্ঠানে কমিউনিটি ব্যাংকের অনুদান icon রাজধানীতে ডিএমপির কড়া নজরদারি icon দর বৃদ্ধির শীর্ষে আমান কটন icon লেনদেনের শীর্ষে আই পি ডি সি ফাইন্যান্স icon হামের উপসর্গে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১,৪৬৪ icon প্রথম শ্রেণিতে লটারি, অন্য শ্রেণিতে পরীক্ষা icon সূচকের উত্থানে লেনদেন ৭৫৭ কোটি টাকা icon পরিচালকের ব্যাংকেই ডিভিডেন্ড অ্যাকাউন্ট খোলার সুযোগ icon বন্ধ ট্যানারি চালুতে সহায়তা দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী icon আফতাব অটোর বোর্ড সভা ১৫ নভেম্বর icon নাভানা সিএনজির বোর্ড সভা ১৫ নভেম্বর icon ডমিনেজ স্টিলের বোর্ড সভা ১৪ নভেম্বর icon রাজধানীতে গ্রেফতার ৪৬৬ জন icon এমজেএলের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইস্টার্ন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আমান কটনের প্রথম প্রান্তিক প্রকাশ icon সমতা লেদারের প্রথম প্রান্তিক প্রকাশ icon স্কয়ার টেক্সটাইলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon মুন্নু ফেব্রিক্সের প্রথম প্রান্তিক প্রকাশ icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ফের বাড়ল তেলের দাম
down of head

৩৫ মাস পর হিলি দিয়ে এল ভারতীয় চাল

দীর্ঘ ৩৫ মাস পর ভারত থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি করা হয়েছে। দেশে চালের বাজার স্বাভাবিক রাখতে আমদানি করা চালের প্রথম চালানের ১১২ মেট্রিক টন দেশে পৌঁছেছে। দিনাজপুরের হাকিমপুর উপজেলার মেসার্স জগদিশ চন্দ্র রায়ের ১১২ মেট্রিক টন চালের প্রথম চালানের তিনটি গাড়ি শনিবার (৯ জানুয়ারি) দুপুরে হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে।

মেসার্স জগদিশ চন্দ্র রায়ের ম্যানেজার শ্রীপদ জানান, সরকারের বিভিন্ন শর্তাবলি মেনে ১০ হাজার মেট্রিক টন চাল আমদানির অনুমতি পেয়েছি। আজ আমাদের প্রথম চালানের ৬০০ মেট্রিক টনের মধ্যে ১১২ মেট্রিক টন স্বর্ণা-৫ জাতের চাল দেশে প্রবেশ করল। আশা করছি অন্য আমদানিকারকদের আমদানি করা চাল দু-একদিনের মধ্যে বন্দরে প্রবেশ করবে। চাল আমদানি শুরু হলে এবং সঠিক সময়ে দেশের বিভিন্ন মোকামে চাল সরবরাহ করতে পারলে দেশের বাজারে দাম কমে আসতে শুরু করবে।

এদিকে হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর-রশিদ হারুন জানান, দীর্ঘ ৩৫ মাস পর হিলি বন্দর দিয়ে দেশে চালের চালান এল। বন্দরে ৩৫৬ ডলারে চাল আমদানি করা হচ্ছে। বন্দরের অন্যান্য প্রতিষ্ঠানও চাল আমদানির জন্য এলসি করেছে। চাল আমদানি পুরোদমে শুরু হলে বাজারে চালের দামও কমে আসবে।

সম্পর্কিত খবর