শিরোনাম
icon কমল সোনার দাম icon রমজানে ১০ পণ্য আমদানিতে ঋণসুবিধা icon ১০ দিনে রেমিট্যান্স এলো ১৪০ কোটি ডলার icon জানুয়ারির মধ্যে আইএমএফের কাজ শেষের আশা অর্থমন্ত্রীর icon পুলিশের তিন প্রতিষ্ঠানে কমিউনিটি ব্যাংকের অনুদান icon রাজধানীতে ডিএমপির কড়া নজরদারি icon দর বৃদ্ধির শীর্ষে আমান কটন icon লেনদেনের শীর্ষে আই পি ডি সি ফাইন্যান্স icon হামের উপসর্গে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১,৪৬৪ icon প্রথম শ্রেণিতে লটারি, অন্য শ্রেণিতে পরীক্ষা icon সূচকের উত্থানে লেনদেন ৭৫৭ কোটি টাকা icon পরিচালকের ব্যাংকেই ডিভিডেন্ড অ্যাকাউন্ট খোলার সুযোগ icon বন্ধ ট্যানারি চালুতে সহায়তা দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী icon আফতাব অটোর বোর্ড সভা ১৫ নভেম্বর icon নাভানা সিএনজির বোর্ড সভা ১৫ নভেম্বর icon ডমিনেজ স্টিলের বোর্ড সভা ১৪ নভেম্বর icon রাজধানীতে গ্রেফতার ৪৬৬ জন icon এমজেএলের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইস্টার্ন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আমান কটনের প্রথম প্রান্তিক প্রকাশ icon সমতা লেদারের প্রথম প্রান্তিক প্রকাশ icon স্কয়ার টেক্সটাইলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon মুন্নু ফেব্রিক্সের প্রথম প্রান্তিক প্রকাশ icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ফের বাড়ল তেলের দাম
down of head

স্যুপ আর ফলের রস খাচ্ছেন খালেদা জিয়া

এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে এখন তিনি মুখে খাবার খেতে পারছেন। ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শ মতে তিনি ঘরে তৈরি স্যুপ এবং বিভিন্ন ফলের জুস খাচ্ছেন।

হাসপাতাল সূত্র জানায়, খালেদা জিয়া এখন দুবেলা স্যুপ খাচ্ছেন। এছাড়া পেঁপে, আপেল এবং মালটার জুস খাচ্ছেন। গত ৩ দিন তার বমি হয়নি।২৩ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যার পরে করে তার হিমোগ্লেবিন কমে যায়। তবে রাত বাড়ার সঙ্গে সঙ্গে আগের অবস্থায় ফিরে আসে। তবে তিনি মুখে খাবার থেকে পারছিলেন না। খাবারের ঘাটতি পূরণের জন্য তাকে স্যালাইন দেওয়া হচ্ছিলো।

বিএনপি প্রধানের ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মীলা রহমান সিঁথি হাসপাতালে তার সেবা যত্ন করছেন। সূত্র জানায়, ২৩ নভেম্বর রাতে যে অবস্থা হয়েছিলো তার চেয়ে একটু ভালো আছেন খালেদা জিয়া। চিকিৎসকরা সার্বক্ষণিক খোঁজ নিচ্ছেন।

চিকিৎসরা জানান, তার (খালেদা জিয়ার) শারীরিক জটিলতা কিছুতেই কাটছে না। এ অবস্থায় তাঁর আরোগ্য লাভের ভরসা হচ্ছে বিদেশের কোনো হাসপাতালে যদি সময়মতো তাকে ‘অ্যাডভান্স ট্রিটমেন্ট’ দেওয়া।

বিএনপির সিনিয়র নেতারা জানান, হাসপাতালে চিকিৎসাধীন দলের চেয়ারপারসনের হার্ট, কিডনিসহ অনেক শারীরিক জটিলতা রয়েছে। তবে তিনি এখন লিভারের সমস্যায় বেশি ভুগছেন। সব মিলিয়ে খালেদা জিয়ার অবস্থা ভালো নয়। এছাড়া সরকার দেশের বাইরে থেকে ডাক্তার এসে তার (খালেদা জিয়ার) ট্রিটমেন্টের কথা বললেও সেটা সম্ভব না।

এ বিষয়ে এক প্রশ্নের জবাবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি হারুন আল রশিদ বলেন, খালেদা জিয়ার যে অসুস্থতা তার কয়েকবার রক্তক্ষরণ হয়েছে। এটা এমন একপর্যায়ে আছে, এখানে কালক্ষেপণ করার সুযোগ নেই। তার চিকিৎসা পুরোটাই একটা টিম ওয়ার্ক। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জার্মানির জায়গায় জায়গায় এই চিকিৎসা হয় না, দু-একটা সেন্টারে হয়। এটা টোটাল একটা টিম ওয়ার্ক। যদি চিকিৎসক আনা হয়, তিনি বলবেন, আমি তো একা পারব না।

সম্পর্কিত খবর