শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

সোমবার থেকে শুরু ইসরাইলি পণবন্দীদের হস্তান্তর

যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ের শর্ত অনুসারে গাজা থেকে পণবন্দীদের ফেরত দেয়ার পর ইসরাইল তার কারাগারে আটক প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে।

ইসরাইলি পণবন্দীদের আগামীকাল সোমবার সকাল থেকে মুক্তি দেয়া শুরু হবে বলে জানা গেছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের একজন শীর্ষ কর্মকর্তা (১১ অক্টোবর) এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, গাজায় ফিলিস্তিনি যোদ্ধাদের হাতে আটক ৪৮ জন পণবন্দীর মুক্তি সোমবার সকাল থেকে শুরু হবে। পণবন্দীদের বেশিভাগই ইসরাইলি।

হামাসের কর্মকর্তা ওসামা হামদান এএফপির সাথে এক সাক্ষাৎকারে বলেন, ‘স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী, বন্দী বিনিময়ের প্রক্রিয়া সোমবার সকাল থেকে শুরু হবে। এ বিষয়ে নতুন কোনো তথ্য নেই। এখন পর্যন্ত পণবন্দীদের হস্তান্তরের বিষয়ে গাজায় হামাসের যোদ্ধারা তাদের নেতৃত্বকে প্রস্তুতির বিষয়ে অবহিত করেনি।’

মার্কিন মধ্যস্থতায় উভয়পক্ষের স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ের শর্ত অনুসারে গাজা থেকে পণবন্দীদের ফেরত দেয়ার পর ইসরাইল তার কারাগারে আটক প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে।

হামদান বলেন, ‘মুক্তির জন্য নির্ধারিত ফিলিস্তিনি বন্দীদের তালিকা এখনো আলোচনার পর্যায়ে রয়েছে। ইসরাইল এখনো কিছু নাম প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছে। তবে আমাদের আলোচনাকারী দল তাদের মুক্তির জন্য সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে।’

হামদান আরো উল্লেখ করেন, চুক্তির অধীনে মানবিক সাহায্যের জন্য পাঁচটি প্রবেশপথ খোলা হবে বলে আশা করা হচ্ছে। তিনি বলেন, গাজা উপত্যকা ও মিসরের মধ্যে রাফাহ ক্রসিং ‘আগামী বুধবার থেকে উভয় দিকের ব্যক্তিদের জন্য’ পুনরায় খুলে দেয়া হবে।

এদিকে ইতালি জানিয়েছে, মঙ্গলবার রাফাহ সীমান্ত ক্রসিংটি ইউরোপীয় ইউনিয়নের একটি পর্যবেক্ষণ মিশনের তত্ত্বাবধানে পুনরায় চালু হবে। সে সময় ইতালি, স্পেন ও ফ্রান্সের পুলিশ উপস্থিত থাকবে।

সম্পর্কিত খবর