শিরোনাম
icon ৮ দিনে প্রবাসী আয় ১১৩ কোটি ডলার icon ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী icon অক্টোবরে মূল্যস্ফীতি ৮.২৭ শতাংশে নামল icon মানি চেঞ্জারদের সুযোগ বাড়াচ্ছে বাংলাদেশ ব্যাংক icon চিকিৎসায় বিদেশে নেওয়া যাবে ৩০ হাজার ডলার icon ঢাকায় বৃষ্টি-বজ্রপাত icon ৬ শিল্পাঞ্চলে শ্রমিক হাসপাতাল করবে সরকার : প্রধানমন্ত্রী icon ডেঙ্গুতে ৫ মৃত্যু, আক্রান্ত ২,২৬০ জন icon যমুনা অয়েলের চেয়ারম্যান ইউনুসুর রহমান icon হামে আরও ২ মৃত্যু, আক্রান্ত ১,৪৪০ জন icon ন্যাশনাল পলিমারের বোর্ড সভা ১২ নভেম্বর icon সী পার্লের বোর্ড সভা ১৪ নভেম্বর icon খুলনা পাওয়ারের বোর্ড সভা ১২ নভেম্বর icon সূচকের পতনে বেড়েছে লেনদেন icon ন্যূনতম বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব icon শেখ হাসিনার পাসপোর্ট আবেদন যাচাই হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী icon ন্যূনতম মজুরি নির্ধারণে বৈঠকে বসছে বোর্ড icon ৭ কোম্পানির প্রতিবেদন প্রকাশ, মুনাফা বেড়েছে ৫টির icon এসিআইয়ের বোর্ড সভা ১২ নভেম্বর icon সেলভো কেমিক্যালের বোর্ড সভা ১২ নভেম্বর icon সিভিও পেট্রোকেমিক্যালের বোর্ড সভা ১৪ নভেম্বর icon লাভোলোর বোর্ড সভা ১২ নভেম্বর icon বিডি অটোকার্সের বোর্ড সভা ১২ নভেম্বর icon কাসেম ইন্ডাস্ট্রিজের বোর্ড সভা ১২ নভেম্বর icon ড্যাফোডিল কম্পিউটার্সের বোর্ড সভা ১২ নভেম্বর
down of head

সেগুনবাগিচায় আবাসিক হোটেল থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

রাজধানীর শাহবাগ থানা এলাকায় সেগুনবাগিচার একটি আবাসিক হোটেল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম আদনান সাকিব রাব্বি (২৫)। তিনি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী ছিলেন।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) পলাশ সাহা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল বুধবার নিহত সাকিব নিখোঁজ রয়েছেন বলে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার স্ত্রী নুসরাত আফরিন।

সেই জিডির পরিপ্রেক্ষিতেই সাকিবের ফোন নম্বর ট্র্যাকিং করে লোকেশন অনুযায়ী সেগুনবাগিচা কর্ণফুলী আবাসিক হোটেল দেখায়। পরে ওই হোটেলের দ্বিতীয় তলার ১০৭ নম্বর রুমে সিলিং ফ্যানের সঙ্গে রশি পেঁচানো অবস্থায় সাকিবের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, নিহত সাকিব ঢাবির শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক শিক্ষার্থী। তিনি কী কারণে ওই হোটেলে গিয়েছিলেন তা তদন্ত করা হচ্ছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করতে পারেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে বলেও জানান তিনি।

পুলিশ জানায়, নিহত সাকিবের রুম থেকে একটি চিরকুট পাওয়া গেছে। চিরকুটে লেখা ছিল ‘আমার মৃত্যুর জন্য কারো দোষ নেই’।

 

সম্পর্কিত খবর