শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

সরকারি ৩ ব্যাংকে নতুন এমডি

 

বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল), রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) ও আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দিয়েছে সরকার।

বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপন জারি করে অর্থমন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

বিডিবিএলে রাকাবের সাবেক এমডি কাজী আলমগীর, রাকাবে সোনালী ব্যাংকের ডিএমডি সাজেদুর রহমান খান এবং আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে ইনভেস্টমেন্ট করপোরেশন বাংলাদেশের (আইসিবি) ডিএমডি মোসাদ্দেক উল আলমকে নিয়োগ দেওয়া হয়েছে।

অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বাণিজ্যিক ব্যাংক শাখা থেকে প্রজ্ঞাপনটি কেন্দ্রীয় ব্যাংকসহ সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে পাঠানো হয়েছে।

অর্থমন্ত্রণালয় সূত্রে জানা গেছে, কাজী আলমগীরকে এমডি হিসেবে নিয়োগ দিয়ে বিডিবিএলে চিঠি পাঠিয়েছে অর্থমন্ত্রণালয়। এর আগে তিনি রাকাবের এমডি হিসেবে দায়িত্ব পালন করে অবসরে যান। ১৯৮৬ সালে অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার হিসেবে চাকরিজীবন শুরু করেন কাজী আলমগীর।

সোনালী ব্যাংকের ডিএমডি একেএম সাজেদুর রহমান খান রাকাবের এমডি হিসেবে নিয়োগ পেয়েছেন। ১৯৮৪ সালে সোনালী ব্যাংকের সিনিয়র প্রবেশনারী অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। অগ্রণী ব্যাংকের ডিএমডি হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। সাজেদুর রহমান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

সরকারি আর্থিক প্রতিষ্ঠান আইসিবির ডিএমডি মো. মোসাদ্দেক-উল-আলম অতফসিলি আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের এমডি হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি ১৯৮৫ সালে সিনিয়র অফিসার হিসেবে জনতা ব্যাংকে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

সম্পর্কিত খবর