শিরোনাম
icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ icon দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল
down of head

সংবিধানে ‘ধর্ম নিরপেক্ষতা’ সবাইকে ধর্ম পালনের স্বাধীনতা দিয়েছে

সংবিধানের অন্যতম মূলনীতি ‘ধর্ম নিরপেক্ষতা’ দেশের প্রতিটি মানুষকে নিজ নিজ ধর্ম পালনের স্বাধীনতা দিয়েছে বলে মন্তব্য করেছেন ধর্মপ্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে একথা বলেন তিনি। এসময় একটি স্বার্থান্বেষী মহল দেশের ধর্মীয় সম্প্রীতি নষ্ট করতে তৎপরতা চালাচ্ছে বলেও মন্তব্য করেন ধর্ম প্রতিমন্ত্রী।

বিবৃতিতে প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের পবিত্র সংবিধানের অন্যতম মূলনীতি ধর্ম নিরপেক্ষতা প্রতিটি ধর্মের অনুসারীকে নিজ নিজ ধর্মমতে শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় আচার-অনুষ্ঠান ও উৎসবাদি পালনের নিশ্চয়তা দিয়েছে। গত ১২ বছর মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার শাসনামলে প্রতিটি ধর্মীয় উৎসব অত্যন্ত শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে। কিন্তু একটি স্বার্থান্বেষী গোষ্ঠী দেশের এই উন্নয়নবান্ধব, স্থিতিশীল ও শান্তিপূর্ণ পরিবেশ ব্যহত করতে তৎপর রয়েছে। তাদের অপতৎপরতার বিষয়ে আমাদের সরকার সজাগ রয়েছে। আমরা কোন মতেই এদের অশুভ উদ্দেশ্য বাস্তবায়ন হতে দেব না, ইনশাল্লাহ।’

বিবৃতিতে প্রতিমন্ত্রী আরও বলেন, ‘গত কয়েকদিন ধরে সারাদেশে অত্যন্ত সুন্দর পরিবেশে হিন্দু ধর্মের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা পালিত হচ্ছিল। হঠাৎ করে গতকাল কুমিল্লার একটি পূজামণ্ডপে মুসলমানদের ধর্মগ্রন্থ রাখার একটি খবরকে কেন্দ্র করে দেশের কিছু কিছু জায়গায় পূজামণ্ডপে বিচ্ছিন্নভাবে হামলার খবর পাওয়া গেছে। এসব বিষয়ে স্থানীয় প্রশাসন তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেছে। ইতিমধ্যে বেশ কিছু ব্যক্তিকে আইনের আওতায় আনা হয়েছে। এ ধরনের ঘটনা যেন আর না ঘটে এবিষয়ে দেশের স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে।’

এ ধরনের পরিস্থিতিতে সকলকে নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসতে হবে জানিয়ে মন্ত্রী আরও বলেন, ‘আমি দেশের সম্মানিত ইমাম, খতিব, পীর মাশায়েখসহ সকল ধর্মীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ সকল জনগণকে দেশের শান্তিপূর্ণ পরিবেশ ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার ক্ষেত্রে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার জন্য অনুরোধ করছি।’

 

সম্পর্কিত খবর