শিরোনাম
icon জনতা ব্যাংকের নতুন এমডি মাহবুব আলম icon ২৫ দিন বন্ধ আদানির বিদ্যুৎকেন্দ্র icon সাত জেলায় নতুন পুলিশ সুপার icon রহিম এনার্জির ৭০ কোটি টাকার ভ্যাট ফাঁকি icon দরপতনের শীর্ষে নাভানা ফার্মাসিউটিক্যাল icon দর বৃদ্ধির শীর্ষে এপোলো ইস্পাত icon লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস্‌ icon সূচক ও লেনদেনের পতন icon ছয় দিন বন্ধ থাকবে জাতীয় স্মৃতিসৌধ icon এক দিনে ৪ হাজারের বেশি ট্রাফিক মামলা icon বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম icon রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৯৭ icon বীকন ফার্মার স্পন্সর পরিচালকের শেয়ার প্রাপ্তির ঘোষণা icon সাফকো স্পিনিংয়ের শেয়ার বিক্রির সিদ্ধান্ত icon লেবানন ও ইয়েমেনে ব্যবসা সম্প্রসারণে ওয়ালটনের চুক্তি icon ডিসেম্বরে চালু হচ্ছে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল icon বোনাস শেয়ার ইস্যুতে বিএসইসির দ্বারস্থ এশিয়াটিক icon অলিম্পিক সিমেন্টের সঙ্গে হাইডেলবার্গের চুক্তি icon খেজুর, আপেল-কমলায় শুল্ক কমাল এনবিআর icon সূচকের মিশ্রাবস্থায় চলছে লেনদেন icon সোনার দামে বড় পতন icon ঢাকাসহ ৮ জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন icon ছেলের সঙ্গে জলকেলিতে অপু বিশ্বাস icon স্বর্ণের দাম আরও কমল icon বিশ্ববাজারে সোনার দাম আরও কমলো
down of head

শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ

নওগাঁর বদলগাছী উপজেলায় প্রথম স্ত্রীর সম্মতিতে শ্যালিকাকে বিয়ে করেছেন আলোচিত টিকটকার মাসুদ রানা। এ ঘটনায় এলাকাজুড়ে সমালোচনা শুরু হয়েছে। স্থানীয় সূত্র জানায়, বিয়ের পর সমালোচনার কারণে মাসুদ নিজের বাসা ছেড়ে শ্বশুরবাড়িতে উঠেছেন।

মাসুদ রানা নওগাঁ সদর উপজেলার বাসিন্দা। তার প্রথম স্ত্রী মৌসুমী (২৮)। গত রবিবার (২৫ অক্টোবর) তিনি তার শ্যালিকা পূর্ণিমাকে (২১) বিয়ে করেন।

মৌসুমী ও পূর্ণিমা মহাদেবপুর উপজেলার নারায়ণপুর গ্রামের বাসিন্দা। মাসুদ বদলগাছী উপজেলা সদর ইউনিয়নের বৈরাগীপাড়ায় মো. মুসলিম উদ্দিনের বাড়িতে ভাড়া থাকতেন।

এলাকাবাসী জানান, গত রবিবার সন্ধ্যার দিকে পূর্ণিমার সঙ্গে মাসুদের বিয়ে হয়। বিয়ের পর মাসুদ রানা ও পূর্ণিমা নিজেদের বিয়ের খবর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে আলোচনা শুরু হয়। পরে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটি ছড়িয়ে পড়ে। পরিবার এবং প্রথম স্ত্রী মৌসুমীর সম্মতিতে এ বিয়ে হয়েছে বলে জানা গেছে।

এদিকে, বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসার পর বদলগাছী এলাকার কিছু লোক মাসুদকে ভাড়া বাসায় থাকতে না দেওয়ার কথা বলে ভয় দেখান। এমন পরিস্থিতিতে সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাসুদ ও তার স্ত্রী পূর্ণিমা ভাড়া বাসার মালামাল নিয়ে বদলগাছী ছেড়ে মহাদেবপুরে শ্বশুরবাড়িতে চলে যান।

এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে টিকটকার মাসুদ রানা বলেন, ‍“আমার প্রথম স্ত্রী মৌসুমির সম্মতি ও সহযোগিতায় শ্যালিকা পূর্ণিমাকে বিয়ে করেছি।”

সম্পর্কিত খবর