শাহ্জালাল ইসলামী ব্যাংকের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
শাহ্জালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনায় আরটিজিএস সিস্টেমে ই-পেমেন্টের মাধ্যমে শুল্ক-করাদি, ফি, চার্জ পরিশোধবিষয়ক একটি সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ব্যাংকের ট্রেনিং একাডেমিতে কর্মশালার আয়োজন করা হয়। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ অপারেটিং অফিসার এম আখতার হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন। এতে ব্যাংকের বিভিন্ন শাখার ৭৪ কর্মকর্তা ও ছয়জন গ্রাহক প্রতিনিধি অংশ নেন।
কর্মশালায় বাংলাদেশ ব্যাংক পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের উপমহাব্যবস্থাপক রাফেজা আক্তার কান্তা ও জাতীয় রাজস্ব বোর্ডের সহকারী প্রোগ্রামার মো. মনিরুল ইসলাম প্রশিক্ষণ দেন। ব্যাংকের ইভিপি ও ব্যাংকিং অপারেশন্স ডিভিশনের প্রধান মো. নকীবুল ইসলাম অনুষ্ঠান সঞ্চালনা করেন। এছাড়া ব্যাংকের পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট ডিপার্টমেন্টের এসভিপি ও ইনচার্জ মো. আবদুল কুদ্দুস উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন।


