শিরোনাম
icon ৩০ কোটি ডলার বিনিয়োগ করবে সানকো icon জনতা ব্যাংকের নতুন এমডি মাহবুব আলম icon ২৫ দিন বন্ধ আদানির বিদ্যুৎকেন্দ্র icon সাত জেলায় নতুন পুলিশ সুপার icon রহিম এনার্জির ৭০ কোটি টাকার ভ্যাট ফাঁকি icon দরপতনের শীর্ষে নাভানা ফার্মাসিউটিক্যাল icon দর বৃদ্ধির শীর্ষে এপোলো ইস্পাত icon লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস্‌ icon সূচক ও লেনদেনের পতন icon ছয় দিন বন্ধ থাকবে জাতীয় স্মৃতিসৌধ icon এক দিনে ৪ হাজারের বেশি ট্রাফিক মামলা icon বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম icon রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৯৭ icon বীকন ফার্মার স্পন্সর পরিচালকের শেয়ার প্রাপ্তির ঘোষণা icon সাফকো স্পিনিংয়ের শেয়ার বিক্রির সিদ্ধান্ত icon লেবানন ও ইয়েমেনে ব্যবসা সম্প্রসারণে ওয়ালটনের চুক্তি icon ডিসেম্বরে চালু হচ্ছে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল icon বোনাস শেয়ার ইস্যুতে বিএসইসির দ্বারস্থ এশিয়াটিক icon অলিম্পিক সিমেন্টের সঙ্গে হাইডেলবার্গের চুক্তি icon খেজুর, আপেল-কমলায় শুল্ক কমাল এনবিআর icon সূচকের মিশ্রাবস্থায় চলছে লেনদেন icon সোনার দামে বড় পতন icon ঢাকাসহ ৮ জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন icon ছেলের সঙ্গে জলকেলিতে অপু বিশ্বাস icon স্বর্ণের দাম আরও কমল
down of head

শেষ হলো আয়কর মেলা-২০১৯
৬ লাখ ৫৫ হাজার করদাতার রিটার্ন দাখিল

 

এবারের আয়কর মেলায় রেকর্ডসংখ্যক ৬ লাখ ৫৫ হাজার ৯৫ জন করদাতা রিটার্ন দাখিল করেছেন। সপ্তাহব্যাপী (১৪-২০ নভেম্বর) দশম আয়কর মেলা-২০১৯ শেষ হয়েছে ।

আয়কর মেলায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার জন্য সম্মানিত করদাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এনবিআর চেয়ারম্যান।

আয়কর মেলায় কর আহরিত হয়েছে ২ হাজার ৬১৩ কোটি ৪৬ লাখ ৮৫ হাজার ৬৬৮ টাকা, যা গত বছরে ছিল ২ হাজার ৪৬৮ কোটি ৯৪ লাখ ৪০ হাজার ৮৯৫ টাকা।

আয়কর মেলার শেষ দিনে গতকাল ১ লাখ ১৫ হাজার ১৮৫টি রিটার্ন জমা পড়েছে এবং আয় আহরণ হয়েছে ৫৯৭ কোটি ১ লাখ ৬৪ হাজার ৫৪৮ টাকা। এবারের মেলার বিশেষ আকর্ষণ ছিল মোবাইল ব্যাংকিং সুবিধা। এছাড়া ই-পেমেন্টের মাধ্যমে সম্মানিত করদাতারা রকেট, নগদ, বিকাশ, ইউপে, শিওর ক্যাশ, ক্রেডিট ও ডেবিট কার্ডের মাধ্যমে তাদের আয়কর জমা দিতে পেরেছেন।

আয়কর মেলায় সাতদিনে ই-পেমেন্টে ৬ হাজার ৪২০ জন সেবাগ্রহণকারী ৪ কোটি ৫৯ লাখ টাকা কর প্রদান করেছেন। শেষদিনেও করদাতাদের পদচারণায় মুখর ছিল মেলা প্রাঙ্গণ।

সম্পর্কিত খবর