শিরোনাম
icon রমজানে ১০ পণ্য আমদানিতে ঋণসুবিধা icon ১০ দিনে রেমিট্যান্স এলো ১৪০ কোটি ডলার icon জানুয়ারির মধ্যে আইএমএফের কাজ শেষের আশা অর্থমন্ত্রীর icon পুলিশের তিন প্রতিষ্ঠানে কমিউনিটি ব্যাংকের অনুদান icon রাজধানীতে ডিএমপির কড়া নজরদারি icon দর বৃদ্ধির শীর্ষে আমান কটন icon লেনদেনের শীর্ষে আই পি ডি সি ফাইন্যান্স icon হামের উপসর্গে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১,৪৬৪ icon প্রথম শ্রেণিতে লটারি, অন্য শ্রেণিতে পরীক্ষা icon সূচকের উত্থানে লেনদেন ৭৫৭ কোটি টাকা icon পরিচালকের ব্যাংকেই ডিভিডেন্ড অ্যাকাউন্ট খোলার সুযোগ icon বন্ধ ট্যানারি চালুতে সহায়তা দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী icon আফতাব অটোর বোর্ড সভা ১৫ নভেম্বর icon নাভানা সিএনজির বোর্ড সভা ১৫ নভেম্বর icon ডমিনেজ স্টিলের বোর্ড সভা ১৪ নভেম্বর icon রাজধানীতে গ্রেফতার ৪৬৬ জন icon এমজেএলের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইস্টার্ন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আমান কটনের প্রথম প্রান্তিক প্রকাশ icon সমতা লেদারের প্রথম প্রান্তিক প্রকাশ icon স্কয়ার টেক্সটাইলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon মুন্নু ফেব্রিক্সের প্রথম প্রান্তিক প্রকাশ icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ফের বাড়ল তেলের দাম icon আজ ঢাকায় আসছেন জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ার
down of head

থানায় মামলা
বাসা ভাড়ার নামে ডেকে এনে বিজ্ঞানী সরোয়ারকে গলা কেটে হত্যার চেষ্টা

রাজধানীর খিলগাঁওয়ে বাসা ভাড়ার কথা বলে ডেকে নিয়ে শিক্ষক ও বিজ্ঞানী সৈয়দ শাহ মোহাম্মদ সরোয়ারকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তাঁর ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সৈয়দ মিনহাজুল বাহার খিলগাঁও থানায় ৫-৬ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৬ অক্টোবর রাত ৯টার দিকে উত্তরগাঁও মসজিদ রোডের ৫৮/৩ নম্বর বাসার চতুর্থ তলায় একটি কক্ষ ভাড়া নেওয়ার কথা বলে সরোয়ারকে ডেকে নেওয়া হয়। সেখানে বাথরুমের লাইট নষ্ট হওয়ার অজুহাতে তাঁকে ভেতরে নিয়ে দরজা বন্ধ করে দেয় দুর্বৃত্তরা। পরে তাঁকে মেঝেতে ফেলে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করা হয়।

এ সময় তাঁর গলায় গুরুতর জখম হয়। আত্মরক্ষার চেষ্টা করলে দুই হাতের কবজি ও আঙুলেও মারাত্মক আঘাত পান তিনি। পরে তাঁকে মৃত ভেবে দুর্বৃত্তরা তাঁর সঙ্গে থাকা প্রায় ২০ হাজার টাকা মূল্যের একটি ভিভো মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।

স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় সরোয়ারকে উদ্ধার করে প্রথমে ফরাজি হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তাঁর গলা ও দুই হাতের বিভিন্ন স্থানে প্রায় ৪২টি সেলাই দেওয়া হয়েছে।

পরিবারের অভিযোগ, এলাকায় মাদক ব্যবসা ও মাদকাসক্তদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা এবং সাবেক মাদকাসক্ত ভাড়াটিয়াদের উচ্ছেদ করার কারণে ক্ষুব্ধ হয়ে একটি চক্র পরিকল্পিতভাবে এ হামলা চালিয়ে থাকতে পারে।

এ ঘটনায় ১৮ অক্টোবর খিলগাঁও থানায় মামলা করা হয়। মামলায় দণ্ডবিধির ১৪৩, ৩৪২, ৩২৬, ৩০৭, ৩৮০ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

খিলগাঁও থানা পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।

সম্পর্কিত খবর