বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের (বিআইএফ) মতবিনিময় সভা অনুষ্ঠিত

বুধবার ( ২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের (বিআইএফ) মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সভার শুরুতেই জুলাই-২০২৪ এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয়।

উক্ত মতবিনিময় সভার সভাপতিত্ব করেন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ও পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বি এম ইউসুফ আলী।

মত বিনিময় সভায় পরিচালনা করেন ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ও জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিঃ এর সিইও এস এম নুরুজ্জামান।

সভায় বক্তব্য রাখেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানির সিইও মোঃ ইমাম শাহীন, জয়েন্ট সেক্রেটারী জেনারেল ও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সিইও মোঃ কাজিম উদ্দিন, এক্সিকিউটিভ মেম্বার ও সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সিইও নিমাই কুমার সাহা, এক্সিকিউটিভ মেম্বার ও সেনাকল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানির সিইও বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) শফিক শামীম পিএসসি, সোনার বাংলা ইন্স্যুরেন্স কোম্পানির সিইও মোঃ আবদুল খালেক মিয়া, চার্টার্ট লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সিইও এস এম জিয়াউল হক, সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির সিইও মোঃ শামীম হেসেন, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স কোম্পানির সিইও আবুল কালাম আজাদ, ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানির সিইও মানজুর নাদিম, কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানির সিইও এ.এন.এম ফজলুল করিম মুন্সী, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সিইও মোঃ গিয়াস উদ্দিন, এনআরবি ইসলামিক লাইফ ইন্সুরেন্সের সিইও শাহ জামাল হাওলাদার, এক্সপ্রেস ইন্স্যুরেন্স কোম্পানির সিইও মোঃ বদিউজ্জামান লস্কর, রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানির সিইও ড. সারোয়ার জাহান জামিল প্রমুখ।

এন এস

সম্পর্কিত খবর