শিরোনাম
icon ৩০ কোটি ডলার বিনিয়োগ করবে সানকো icon জনতা ব্যাংকের নতুন এমডি মাহবুব আলম icon ২৫ দিন বন্ধ আদানির বিদ্যুৎকেন্দ্র icon সাত জেলায় নতুন পুলিশ সুপার icon রহিম এনার্জির ৭০ কোটি টাকার ভ্যাট ফাঁকি icon দরপতনের শীর্ষে নাভানা ফার্মাসিউটিক্যাল icon দর বৃদ্ধির শীর্ষে এপোলো ইস্পাত icon লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস্‌ icon সূচক ও লেনদেনের পতন icon ছয় দিন বন্ধ থাকবে জাতীয় স্মৃতিসৌধ icon এক দিনে ৪ হাজারের বেশি ট্রাফিক মামলা icon বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম icon রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৯৭ icon বীকন ফার্মার স্পন্সর পরিচালকের শেয়ার প্রাপ্তির ঘোষণা icon সাফকো স্পিনিংয়ের শেয়ার বিক্রির সিদ্ধান্ত icon লেবানন ও ইয়েমেনে ব্যবসা সম্প্রসারণে ওয়ালটনের চুক্তি icon ডিসেম্বরে চালু হচ্ছে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল icon বোনাস শেয়ার ইস্যুতে বিএসইসির দ্বারস্থ এশিয়াটিক icon অলিম্পিক সিমেন্টের সঙ্গে হাইডেলবার্গের চুক্তি icon খেজুর, আপেল-কমলায় শুল্ক কমাল এনবিআর icon সূচকের মিশ্রাবস্থায় চলছে লেনদেন icon সোনার দামে বড় পতন icon ঢাকাসহ ৮ জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন icon ছেলের সঙ্গে জলকেলিতে অপু বিশ্বাস icon স্বর্ণের দাম আরও কমল
down of head

বাংলাদেশে সেনাবাহিনী পাঠাচ্ছে ভারত

করোনা ভাইরাস মোকাবিলায় বাংলাদেশকে সাহায্যের জন্য ১৪ সদস্যের সেনাবাহিনীর দল পাঠাচ্ছে ভারত। বুধবার (২২ এপ্রিল) ভারতের স্থানীয় সংবাদ মাধ্যম জি নিউজে এ তথ্য জানানো হয়েছে।

জানা যায়, করোনা প্রতিরোধে বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভূটান ও আফগানিস্তানে একটি করে টিম পাঠাতে প্রস্তুত ভারতের সেনাবাহিনী। এরই লক্ষ্যে করোনা মোকাবিলায় সহায়তার জন্য বাংলাদেশে ১৪ সদস্যের একটি দল পাঠানোর প্রস্তুতি নিয়েছে ভারত।

গত মার্চ মাসে করোনাভাইরাস টেস্ট সেন্টার তৈরি ও স্থানীয় চিকিৎসকদের ভাইরাসের মোকাবিলায় প্রশিক্ষণ দেওয়ার জন্য নেপালে ১৪ সদস্যের দল পাঠিয়েছিল ভারতীয় সেনাবাহিনী। এছাড়া কুয়েতেও ১৫ সদস্যের দল পাঠিয়েছে তারা। ইতোমধ্যে ৫৫টি দেশে করোনার সম্ভাব্য ওষুধ হাইড্রক্সিক্লরোকুইন পাঠিয়েছে ভারত। বাংলাদেশ, নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা, মায়ানমার, ভূটান, আফগানিস্তানের মতো দেশে এই ওষুধ সরবরাহ করা হয়েছে।

বন্ধু দেশগুলির প্রতি পররাষ্ট্রনীতি অনুযায়ী ভারত এমন সিদ্ধান্ত নিয়েছে। এইসব দেশগুলিতে করোনা মোকাবিলায় মাঠে নেমে সহায়তা করবে ভারতীয় সেনার এই বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত টিম।

সম্পর্কিত খবর