শিরোনাম
icon বেস্ট ইসলামী লাইফের ব্যবসা পরিকল্পনা সভা icon সফটওয়্যার জটিলতায় বন্ধ সঞ্চয়পত্র বিক্রি icon ৪ দিন বন্ধ পদ্মা ব্যাংকের সব সেবা icon ১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের ক্ষতি icon বরিশালে পপুলার লাইফের চেক বিতরণ ও আলোচনা icon খেলাপি ঋণ ২০ শতাংশে নামাতে বাংলাদেশ ব্যাংকের বহুমুখী উদ্যোগ icon হাম ও উপসর্গে ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৩৮ icon পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: ডিএই icon এম.এল. ডাইংয়ের এজিএম ২৪ ডিসেম্বর icon প্যারামাউন্ট টেক্সটাইলের পর্ষদ সভা ৩০ নভেম্বর icon ব্যাংক পর্ষদে মন্ত্রী-এমপি নিষিদ্ধের প্রস্তাব icon সূচক ঊর্ধ্বমুখী, লেনদেন ১,২২০ কোটি icon মেডিকেল ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর icon শাসনগত ব্যর্থতার দায় শ্রমিকের নয়: সিপিডি icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৩৩৫ জন গ্রেপ্তার icon সমৃদ্ধ দেশ গড়তে এসএমই খাতের বিকল্প নেই: প্রধানমন্ত্রী icon এলিট গার্মেন্টস থেকে ঋণ নেবে আইএসএন icon পর্ষদ না দিলে ইসলামী ব্যাংকে ঢুকতে পারবেন না প্রশাসক icon ৮৪ মিশনে শিক্ষাভাতা পুনর্নির্ধারণ, সর্বোচ্চ ৪৭ লাখ icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৬৪১ কোটি টাকার icon ধনীদের চেয়ে গরিবের ভ্যাটের বোঝা ৭ গুণ বেশি: র‍্যাপিড icon মতিন স্পিনিংয়ের উদ্যোক্তা পরিচালকের শেয়ার ক্রয়ের ঘোষণা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে icon জাতীয় এসএমই পণ্য মেলায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
down of head

পেঁয়াজ আমদানিকারকদের হিসাবে গড়মিল পেলেই ব্যবস্থা

লাগামহীন পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে এবার আমদানিকারকদের জিজ্ঞাসাবাদ করছে শুল্ক গোয়েন্দা বিভাগ।

সোমবার (২৫ নভেম্বর) প্রথম দিনের শুনানিতে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরে হাজির হয়েছেন ১৪ জন আমদানিকারক। এরা সবাই রাজশাহী অঞ্চলের, যারা মূলত ভারত থেকে পেঁয়াজ আনেন।
তাদের দাবি, দেড়মাস আগে আমদানি মূল্যের সঙ্গে সামান্য মুনাফা রেখেই তারা পাইকারি পর্যায়ে বিক্রি করেছেন।
ভারত পেঁয়াজ আমদানি বন্ধের সিদ্ধান্তের পর থেকে প্রায় ২ মাস ধরে দেশের পেঁয়াজের বাজার টালমাটাল। পরিস্থিতি সামলাতে সরকারের পক্ষ থেকে দফায় দফায় মিটিং করে ব্যবসায়ীদের সঙ্গে। যার ধারাবাহিকতায় বিভিন্ন দেশ থেকে সমুদ্র, স্থল ও আকাশপথে আমদানি করা হয় পেঁয়াজ।

কিন্তু এসব উদ্যোগের পরও বাজার তেমন কোনো ইতিবাচক প্রভাব পড়েনি। দাম নাগালে না আসায় কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের চিহ্নিত করতে উদ্যোগ নেয় শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। প্রাথমিকভাবে ১ হাজার টনের বেশি পেয়াঁজ আমদানিকারী প্রতিষ্ঠানকে তলব করা হয়েছে সংস্থাটির প্রধান কার্যালয়ে। দুইদিনের শুনানির প্রথম দিনে হাজির হয়েছেন বেশ কয়েকজন।

হাজির হওয়ারা বলেন, আমাদের কাছে পেঁয়াজের হিসাব চাওয়া হয়েছে। তা দিয়েছি। আমরা শুধু ভারত থেকেই আমদানি করি। অন্য দেশেরগুলোর বিষয়ে জানি না।
রোববার দেয়া চিঠিতে এসব আমদানিকারকের বিরুদ্ধে পেঁয়াজ মজুদ ও অর্থপাচারের অভিয়োগ রয়েছে উল্লেখে করে কী দামে, কার কাছে কত মূল্যে বিক্রি করেছেন এবং কত মজুদ আছে সেসব তথ্যের নথিপত্র সঙ্গে নিয়ে আসার আহ্বান জানানো হয়।
এ প্রসঙ্গে এক আমদানিকারকরা বলেন, আগস্ট মাসে সাড়ে ২১ টাকায় পেঁয়াজ কিনে ২২ টাকায় বিক্রি করেছি। সেপ্টেম্বরের ২৬ তারিখের পর ৬০ থেকে ৬৫ টাকায় বিক্রি করেছি। আমাদের পেঁয়াজ ভারত নির্ভর। ১০ ট্রাক পেঁয়াজ এলে সেদিনই সব বিক্রি হয়ে যায়।
আগামীকাল আরও ৩৪ জনের শুনানি হবে। শুল্ক গোয়েন্দা অধিদফতর বলছে, জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যে কোনো গরমিল পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

সম্পর্কিত খবর